Saturday, June 20, 2026

কৃষক আন্দোলন নিয়ে আজ কী বলবে সুপ্রিম কোর্ট?

Date:

Share post:

বুধবার ২১ দিনে পড়ল কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের লাগাতার আন্দোলন (farmers protest)। কৃষকদের স্বার্থে আইন পরিবর্তনের জন্য কেন্দ্রকে যাতে বাধ্য করা যায় সেজন্য বিচার বিভাগের হস্তক্ষেপ চেয়ে সুপ্রিম কোর্টে কৃষক সংগঠনের পক্ষ থেকে জনস্বার্থ মামলা (PIL) করা হয়েছে। মামলাকারীদের দাবি, কৃষকদের দাবি মানতে সরকারকে নির্দেশ দেওয়ার পাশাপাশি কৃষকদের আন্দোলনের মৌলিক অধিকার রক্ষা করতে হবে। সেইসঙ্গে কৃষকদের উপর যাতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে হবে। আজ সুপ্রিম কোর্টে (supreme court) প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের এজলাসে মামলাটি ওঠার কথা। শীর্ষ আদালতে কৃষকদের তরফে আরেকটি আর্জিতে বলা হয়েছে, আন্দোলন চলাকালীন বিক্ষোভরত কৃষকদের উপর শারীরিক নির্যাতন ও অমানবিক আচরণ চালিয়েছে পুলিশ- প্রশাসন। কৃষকদের উপর এই নিগ্রহের বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট তলব করুক শীর্ষ আদালত (apex court)। বুধবার কৃষক বিক্ষোভ ইস্যুতে সুপ্রিম কোর্ট কী বলে সেদিকে তাকিয়ে সব পক্ষই।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...