Thursday, May 14, 2026

ফের মোদি সরকারের নয়া আইন, এবার সরকারি চাকরিতেও ব্যাপক ছাঁটাইয়ের আশঙ্কা

Date:

Share post:

কৃষি ও শ্রম আইনকে কেন্দ্র করে ইতিমধ্যেই তেতে উঠেছে গোটা দেশ। এরই মাঝে এক নয়া আইন(Law) দেশজুড়ে বলবৎ করতে চলেছে কেন্দ্রীয় সরকার(Government employee)। সরকারের নতুন এই আইনে এবার ঘুম ছুটেছে কর্মীদের। আইন অনুযায়ী চাকরির মেয়াদ ৩০ বছর হলেই যে কোনও দফতরের কর্মীকে বসিয়ে দিতে পারে সংশ্লিষ্ট বিভাগ। শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের সমস্ত মন্ত্রককে(Central ministry) ইতিমধ্যেই এই আইন লাগু করবার জন্য ছাড় দেওয়া হচ্ছে। আইন অনুযায়ী এখন থেকে সরকারি দফতর যদি মনে করে কোনও কর্মীর কাজ আশানুরূপ নয় সেক্ষেত্রে তাকে বসিয়ে দেওয়া হতে পারে।

সংবাদ মাধ্যম সূত্রের খবর, ইতিমধ্যেই গত তিন মাসে একাধিক সরকারি দফতর বেশ কিছু কর্মীর তালিকা তৈরি করা শুরু করেছে। সেই সমস্ত কর্মীদের কাজে খুশি নন তাদের বিভাগীয় প্রধান। অনুমান করা হচ্ছে পরবর্তী অর্থ বর্ষের আগেই বহু সরকারি কর্মী ও আধিকারিক এই আইনের জেরে চাকরি হারাতে পারেন। এক্ষেত্রে শীর্ষ আদালতে মামলা করতে পারবেন না চাকরি হারানো ওই সরকারি কর্মী। কারণ শীর্ষ আদালতে(Supreme court) এই আইনকে মঞ্জুরি দিয়েছে।

আরও পড়ুন:বইমেলা breaking: সরকারি মদতের মোড়কে কণ্ঠরোধ, ফুঁসছে বইপাড়া

প্রসঙ্গত, এতদিন নিয়ম ছিল সরকারি কর্মীদের বয়স অন্তত ৫৫ হলে তাঁকে স্বেচ্ছা অবসর দেওয়া হতো। তবে সরকারের নতুন নিয়ম অনুযায়ী বেশকিছু সরকারি কর্মী যারা পেনশন নিয়মের মধ্যে পড়েন না তাদের তিন মাসের মাইনে হাতে দিয়ে সংশ্লিষ্ট দপ্তর বসিয়ে দিতে পারবে। কেন্দ্রীয় সরকারি ক্ষেত্রে চাকরিরত এমন অনেক কর্মী রয়েছেন যারা ৫০ থেকে ৫৫ বছর বয়সী এবং ৩০ বছরের চাকরিজীবন পূর্ণ করেছেন। এই সমস্ত কর্মীদের জন্যই এখন আলাদা রেজিস্টার তৈরি করা শুরু হয়েছে। তাদের কাজের সমস্ত খুঁটিনাটির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট আধিকারিক। তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। জানা যাচ্ছে গত আগস্ট মাস থেকে বলবৎ করা হবে নতুন এই আইন।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...