Tuesday, February 24, 2026

বিজেপি রাজ্য সভাপতি হিসেবে ৫ বছর পূরণের দিনেও দিলীপের নিশানায় তৃণমূল ও PK

Date:

Share post:

বিজেপির (BJP) রাজ্য সভাপতি হিসেবে আজ ১৬ ডিসেম্বর পাঁচ বছর পূর্ণ করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবং সেই উপলক্ষে এদিন সকালে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Bank Of India) সামনে চায়ে পে চর্চায় সমর্থকদের আবদার মেনে কেক কাটলেন দিলীপবাবু। ২০১৫ সালের আজকের দিনেই রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নেন দিলীপ ঘোষ। তখন তিনি ছিলেন রাজনীতিতে একেবারে অচেনা-আনকোরা একটি মুখ। কিন্তু ঠিক তার পরের বছরই বিধানসভা নির্বাচনে প্রথমবারের জন্য ভোটে দাড়িয়ে খড়গপুর সদর কেন্দ্র থেকে কংগ্রেসের বর্ষীয়ান নেতা জ্ঞানসিং সোহান পালকে হারিয়ে বিভাগ নির্বাচিত হয়ে সকলকে চমকে দেন। সেই শুরু, এরপর দিলীপ ঘোষের হাতধরে রাজ্য রাজনীতিতে একের পর এক সাফল্য পায় গেরুয়া শিবির। বিজেপির সংগঠন মজবুত হয়। অচিরেই বিজেপি রাজ্যের প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে আসে। ২০১৯ সালে লোকসভা নির্বাচন রাজ্য বিজেপির জন্য একটা মাইলস্টোন। যেখানে ১৮টি আসন জয়লাভ করে বিজেপি। রাজ্য রাজনীতিতে বিরোধী নেতা হিসেবে আরও জোরদার প্রতিষ্ঠা করেন দিলীপ ঘোষ।

বুধবার বিজেপির রাজ্য সভাপতি হিসেবে তার পাঁচ বছর পূর্তির দিনও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। ফের একবার তৃণমূলের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি। একইসঙ্গে রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্পকেও কটাক্ষ করেন দিলীপ।

এদিন দিলীপবাবু বলেন, “দিদি বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবেন। কিন্তু এখনও একফোঁটা বৃষ্টি হলেই কলেজ স্ট্রিটে কোমর সমান জল জমে। রাস্তাঘাট সব দখল করে নিয়েছে তৃণমূল। পয়সা নিয়ে বড় দোকানের সামনে হকার বসিয়ে দিচ্ছে। উন্নয়ন বলতে ৬ মাসে একবার করে ফুটপাথের টালি বদলায়। আর তা থেকে লক্ষ লক্ষ টাকা কাটমানি খান তৃণমূল নেতারা।”

এদিন তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, “এতদিন পর মানুষকে পরিষেবা দেওয়ার কথা মনে পড়েছে সরকারের। ৯ বছরে যে সরকার পরিষেবা দিতে পারল না তারা ২ মাসে কী করে পরিষেবা দেবে? আসলে এসব মানুষের ফোন নম্বর জোগাড়ের ফন্দি। প্রশান্ত কিশোরের সংস্থা মানুষের ফোন নম্বর জোগাড় করে ভোটপ্রচারে কাজে লাগাবে। একদম যাবেন না দুয়ারে সরকারের ক্যাম্পে।”

রাজ্যের প্রতিটি পুরসভা নির্বাচনের জন্য বিজেপি তৈরি বলেও দাবি করেন দিলীপ ঘোষ।

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...