Saturday, June 13, 2026

দলবদল স্থগিত, বিরক্ত মুকুল রায়

Date:

Share post:

দলবদল ভেস্তে যাওয়ায় সভামঞ্চ থেকেই ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায( Mukul Roy)। মঙ্গলবার চাকদহের শিমুরালি মনসাপোতার মাঠে বিজেপির নদিয়া দক্ষিণ জেলা তপশিলি মোর্চার সভায় অনেকে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করবেন বলে খবর ছিল। কিন্তু কেউই আসেনি। তাতে ক্ষুব্ধ হন মুকুল । এর জন্য স্থানীয় নেতৃত্তের ব্যর্থতাকে দায়ী করে নেতৃত্তের ব্যর্থতাকে দায়ী করে তিনি বলেন ওদের কথায় ভালোবেসে আমি এখানে এসেছি । কেউ বিশ্বাসের অমর্যাদা করলে আমি ভালোভাবে নিই না ।

যোগদান হচ্ছে না জানতে পারলে আমি আসতাম না। অন্যদিকে তপশিলি মোর্চার জেলা সভাপতি তারক সরকারের দাবি, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত সদস্যসহ বিভিন্ন স্তরের তৃণমূল কর্মীরা আমাদের দলে যোগ দেওয়ার কথা ছিল । কিন্তু কিছুদিন আগে তৃণমূল থেকে আমাদের দলে আসা বিজেপি নেতারা এ ব্যাপারে আপত্তি জানায় । তাই যোগদান পর্ব বাতিল করা হয়েছে ভবিষ্যতে হয়তো তাদের আবার নেওয়া হবে।

আরও পড়ুন:শুভেন্দুর সঙ্গেই শিবিরবদল করছেন শীলভদ্র দত্ত ? জল্পনা তৃতীয় নাম নিয়েও

এদিন মুকুল বলেন রাজনীতিট‍ আমি খুব একটা খারাপ বুঝি না । গত লোকসভা নির্বাচনের সময় বলেছিলাম আমরা ২০ থেকে ২২ টা আসন পাব। আঠারোটা পেয়েছি। অল্পের জন্য আরামবাগ এবং মালদা জিততে পারিনি। আমি বলে যাচ্ছি বিধানসভা নির্বাচনে তৃণমূল ১০০ আসন পাবে না। যতই ওরা সংখ্যালঘু-সংখ্যাগুরুর হিসাব করুন না কেন।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...