Saturday, April 4, 2026

চলতি মাসেই নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর ট্রায়াল রান

Date:

Share post:

চলতি ডিসেম্বর মাসেই নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর (Dhakhineswar) পর্যন্ত ট্রায়াল রান শুরু করছে মেট্রো (Metro Rail)। মেট্রো সূত্রে খবর, আগামী ২৩ ডিসেম্বর এই ট্রায়াল রান হবে। ওই দিন সকাল সাড়ে ১০টা নাগাদ নোয়াপাড়া (Noapara) থেকে বরানগর (Barahanagar) হয়ে দক্ষিণেশ্বরে যাবে একটি বিশেষ রেক। প্রয়োজনীয় অনুসন্ধান ও কাজের সমীক্ষা সেরে সেই রেক ফের নোয়াপাড়া ফিরে আসবে।

আরও পড়ুন : করোনা আবহেই সোমবার থেকে বাড়ছে মেট্রোর সময়সীমা

আরও জানা গিয়েছে, কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ যোশী নিজে এই ট্রায়াল রানে হাজির থেকে সমস্ত কিছু খুঁটিয়ে পর্যবেক্ষণ করবেন। ওইদিন সিগন্যালিং ব্যবস্থা, টেলি কমিউনিকেশন সহ যাবতীয় ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখা হবে। সন্তোষজনক রিপোর্ট এলে অগ্রাধিকারের ভিত্তিতে কমিশনার অব রেলওয়ে সেফটিকে (CRS)) সম্প্রসারিত অংশে ট্রেন চালানোর জন্য সবুজ সঙ্কেত দিতে ফের আর্জি জানাবে মেট্রো কর্তৃপক্ষ।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...