Tuesday, June 23, 2026

করোনা আবহেই সোমবার থেকে বাড়ছে মেট্রোর সময়সীমা

Date:

Share post:

করোনা পরিস্থিতির মধ্যেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিবহন পরিষেবা। এবার শহরে মেট্রো পরিষেবা আরও খানিকটা সচল হল।

বিজ্ঞপ্তি জারি করে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এতদিন সকাল সাড়ে আটটায় প্রথম মেট্রো চালু হলেও সোমবার থেকে তা শুরু হবে সকাল ৭টায়। আবার শেষ মেট্রোর সময়েও পরিবর্তন করা হয়েছে। নোয়াপাড়া বা দমদম থেকে রাত ৯টায় শেষ মেট্রো ছাড়লেও আগামী সোমবার থেকে নোয়াপাড়া থেকে শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৯টা ২৫ মিনিটে। আর দমদম থেকে ওই মেট্রোটিই ছাড়বে সাড়ে ৯টায়। শুধু তাই নয়, সোমবার থেকে আরও ১৪টি বেশি মেট্রো চলাচল করবে। ফলে বর্তমানে ১৯০টি মেট্রো চলাচল করলেও সোমবার থেকে তা বেড়ে হবে ২০৪।

মহিলা, বয়স্কদের আর লাগবে না ই-পাসও। লকডাউনের জেরে মেট্রো বন্ধ ছিল প্রায় পাঁচ মাস। সেপ্টেম্বর থেকে কলকাতায় চালু হয়ে গিয়েছে মেট্রো। তবে কোভিড মোকাবিলায় মেট্রো সফরে বদলে গিয়েছে একাধিক নিয়ম। নয়া ব্যবস্থা এখন অনেকটাই অভ্যস্তও হয়ে উঠেছেন যাত্রীরা।

মেট্রো পরিষেবা চালু হলেও এখনও ই পাস নিয়ে অনেকেরই সমস্যা রয়েছে। সেই সমস্যার কথা মাথায় রেখেই মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল সাতটা থেকে আটটা ও রাত আটটার পরে মেট্রোতে উঠলে কোনও ই পাসের প্রয়োজন পড়বে না। আর বৃদ্ধ ও ১৫ বছরের কমবয়সি এবং মহিলাদের জন্য সারাদিনই কোনও ই-পাসের প্রয়োজন পড়বে না। তবে, এখনই টোকেন ব্যবস্থা চালু করতে চাইছে না মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন- পুকুরের ধারে যুবকের দেহ, খুন সন্দেহ এলাকাবাসীর

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...