Saturday, June 20, 2026

যাদবপুরকাণ্ডে দাদার স্মৃতি এখনও জ্বলজ্বল করছে, মাধ্যমিক উত্তীর্ণ ছোট ভাইয়ের মন খারাপ

Date:

Share post:

যাদবপুরকাণ্ডের স্মৃতি এখনও জ্বলজ্বল করছে সদ্য মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়ার মনে। বহু কাউন্সিলের পরেও আজও সে ভুলতে পারেনা দাদার স্মৃতি। পড়াশুনায় কৃতী তার দাদা মাধ্যমিকে পেয়েছিল ৮৭ শতাংশ নম্বর। অঙ্কের যে কোনও জটিল সমস্যার সমাধান ছিল তার কাছে জলভাত। তাই বৃহস্পতিবার মাধ্যমিকের ফলপ্রকাশ হতেই ফের বারেবারে মনে পড়ৃছে দাদার কথা। বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা দাদার স্তূপাকার বইগুলো মনে করিয়ে দেয় প্রয়াত দাদার কথা।

দাদার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মাস কয়েক আগে উত্তাল হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। তার বাবারও আক্ষেপ, এক বৃহস্পতিবারে বড় ছেলে চলে গিয়েছিল, আর এক বৃহস্পতিবারে ছোট ছেলে কোনওক্রমে মাধ্যমিকের গণ্ডি পেরোল। আজ ওর দাদা বেঁচে থাকলে ভাইয়ে নিজেই বিরিয়ানি রান্না করে খাওয়াতো। কেননা রান্না করতে খুব ভালবাসত বড়টা। তিনি আরও বলেন, যে দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বড় ছেলেকে পৌঁছে দিতে গিয়েছিলাম ছোটটাকে নিয়ে। ক্যাম্পাসে পৌঁছে যাওয়ার পর হঠাৎই অঝোরে কাঁদতে শুরু করেছিলাম তিন জনেই। জানিনা কেন সেই কান্না এসেছিল, তখন কেউই বুঝতে পারিনি। হয়তো সে চলে যাবে বলেই সবার চোখে জল এসেছিল!

দাদার মৃত্যুটা কোনওভাবেই মেনে নিতে পারেনি ভাই। এখনও রাজ্যের একটি সরকারি হাসপাতালে মাসে এক বার করে কাউন্সেলিং করাতে হয় তাকে। তবে নিহত পড়ুয়ার বাবার সাফ বক্তব্য, ছেলের বিচার পাওয়ার জন্য তিনি লড়াই চালিয়ে যাবেন।




Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...