Saturday, June 20, 2026

“কংগ্রেস মরছে, ওরা কেঁদে ভাসাচ্ছে”! রাহুলকে ‘প্রধানমন্ত্রী’ বলতেই পাকিস্তানকে কটাক্ষ মোদির

Date:

Share post:

পাকিস্তানের (Pakistan) প্রাক্তন মন্ত্রী চৌধুরি ফাওয়াদ হুসেনের রাহুল গান্ধীর (Rahul Gandhi) প্রশংসা করায় রীতিমতো চটেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বৃহস্পতিবার সেই ছবিই প্রকাশ্যে এল। এদিন নিজের রাজ্য গুজরাটে (Gujrat) নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল গান্ধীকে একহাত নিলেন মোদি। তিনি রীতিমতো হুঁশিয়ারির সুরে বলেন, পাকিস্তান চায় কংগ্রেসের শাহজাদা ভারতের প্রধানমন্ত্রী হন। এরপরই কংগ্রেস পার্টিকে পাকিস্তানের প্রধান অনুচর বলেও কটাক্ষ করেন মোদি। পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী একটি পোস্টে লিখেছেন, রাহুল অন ফায়ার। যা নিয়ে বুধবার থেকেই নোংরা রাজনীতি শুরু বিজেপির।

আর সেই ইস্যুতেই এদিন গুজরাটের সভা থেকে সোনিয়া তনয়কে আক্রমণ করে মোদির অভিযোগ, কংগ্রেস এখানে মরতে বসেছে। আর পাকিস্তান ওখানে কেঁদে ভাসাচ্ছে। আসলে পাকিস্তান চায় ভারতে ফের এক দুর্বল সরকার ফিরে আসুক। ২০১৪ সালের আগের অবস্থায় দেশ ফিরে যাক। যাতে মুম্বই জঙ্গি হামলার মতো ঘটনা সহজেই ঘটানো সম্ভব হয়।

পাশাপাশি এদিন হাত শিবিরকে চ্যালেঞ্জ ছুঁড়ে মোদি বলেন, যে রাজ্যে কংগ্রেস এবং তার শরিক দলগুলি ক্ষমতায় আছে সেখানে পিছনের দরজা দিয়ে মুসলিমদের সংরক্ষণ চালু হবে না, এটা লিখিত প্রতিশ্রুতি দিক তারা। পাশাপাশি ভোটের আবহে INDIA জোট দেশে ভোট জেহাদের ডাক দিয়েছে বলেও অভিযোগ প্রধানমন্ত্রীর।

Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...