Friday, June 19, 2026

তৃণমূলের শিক্ষা সেলের রাজভবন অভিযান ঘিরে ধুন্ধুমার

Date:

Share post:

তৃণমূলের শিক্ষা সেলের রাজভবন অভিযান ঘিরে ধুন্ধুমার। রাজভবনের বেশ কিছুটা আগে মিছিল আটকাতে গার্ডরেল দিয়ে দেয় পুলিশ। মিছিল আটকা দেয় পুলিশ। কিন্তু সেই বাধা পেরিয়ে রাজভবনে পৌঁছনোর চেষ্টা করেন মিছিলকারীরা। যার নিট ফল, পুলিশের সঙ্গে প্রথমে বচসা এবং পরে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তারা।তৃণমূলের শিক্ষা সেলের মিছিলে অংশ নেন শিক্ষক ও অধ্যাপক সংগঠনের সদস্যরা। শুক্রবার রানি রাসমণি অ্যাভিনিউ থেকে মিছিল করেন তারা।এই ঘটনায় তৃণমূল শিক্ষাসেলের সভাপতি মহিদুল ইসলাম-সহ বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে কয়েকজনকে আটক করে পুলিশ।

ওয়েবকুপার অন্যতম সদস্য শিক্ষিকা শর্মিষ্ঠা দেবশর্মা বলেন, রাজ্যপাল রাজভবনের কর্মীরই শ্লীলতাহানি করেছেন। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও উঠেছে। তিনি রাজ্যপাল পদের অসম্মান করেছেন। এই ধরনের রাজ্যপাল যত তাড়াতাড়ি বাংলা থেকে বিদায় নেবেন ততই রাজ্যের মঙ্গল। ওয়েবকুপার অন্যতম সদস্য মণিশঙ্কর মণ্ডল বলেন, রাজ্যপাল বলে কি সাত খুন মাফ নাকি! সংবিধানের সুরক্ষাকবচকে ব্যবহার করে উনি যা খুশি করতে পারেন না। অভিযোগের যথাযথ তদন্ত চাই এবং রাজ্যপালের পদত্যাগের দাবিতেই আমাদের এই কর্মসূচি।” যদিও রাজভবনের কর্মীর শ্লীলতাহানির অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন রাজ্যপাল। এমনকী ঘটনার দিনের রাজভবনের সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এনেছিলেন। যা নিয়ে ফের বিতর্ক তৈরি হয়। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছিল, রাজ্যপাল তাঁর চেম্বারের ছবি কেন সামনে আনলেন না।





Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...