Friday, April 3, 2026

মারাদোনার দেহ সংরক্ষণ করা হবে, জানাল আদালত

Date:

Share post:

তিনি কন্ট্রোভার্সি কিং। তাই তো মৃত্যুর পরও বিতর্ক ছাড়ছে না ফুটবল রাজপুত্র দিয়েগো মারাদোনার ( Diego Maradona) জীবন থেকে। মারাদোনার দেহ সংরক্ষণ করতে হবে, এমনই রায় দিল আর্জেন্তিনার আদালত (Argentina Court)। যে কোন সময় হতে পারে মারাদোনার ডিএনএ টেস্ট (DNA Test)। এই কারনে নাকি দেহ সংরক্ষণের রায় দেন আর্জেন্তিনা আদালত।

মারাদোনার মৃত্যুর পর তাঁর সম্পত্তি নিয়ে প্রচুর মামলা হয়েছে ইতিমধ্যে। তাঁর স্বীকৃত পাঁচ সন্তানের পাশাপাশি সম্পত্তির ভাগ চেয়েছে মারাদোনার ছয় সন্তান। যাদের কোনদিন সন্তান বলে স্বীকৃতি দেননি ফুটবল রাজপুত্র। তাঁর সম্পত্তি নিয়ে এত দাবি উঠছে যে, হিমসিম খাচ্ছে আইনজীবী এবং আদালত।

সেই কারনেই দেওয়ানি মামলার আদালত ন‍্যাশনাল কোর্ট অফ ফার্স্ট ইন্সটান্স তার রায়ে জানিয়েছে, যেকোনো সময়ে মামলাকারীদের ডিএনএ মারাদোনার ডিএনএ-র সঙ্গে মিলছে কিনা, তা দেখার প্রয়োজন হবে। তাই মারাদোনার দেহ এখনই সমাধিস্থ করা যাবে না।

আরও পড়ুন:স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, খাবেন, তাই সাজ-সাজ রব সনাতনের বাড়িতে

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...