Friday, April 3, 2026

শহিদ ক্ষুদিরামের জন্মভূমির স্পর্শ পেয়ে আমি পরম সৌভাগ্যবান: অমিত শাহ

Date:

Share post:

রাজ্যে এসে মেদিনীপুর সফরে গিয়ে হাবিবপুরে শহিদ ক্ষুদিরাম বসুর (Khudiram Basu) জন্মভিটে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। শহিদ ক্ষুদিরামের বাড়িতে গোয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন শাহ। ক্ষুদিরাম বসুর এক মূর্তির আবরণও উন্মোচন করে মালা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মিত শাহ(Amit Shah) বলেন, ” শহীদ ক্ষুদিরাম বসুর জন্মস্থান স্থানের মাটি মাথায় লাগিয়ে নিজেকে ধন্য মনে করছি। দেশের জন্য জীবন দেওয়ার সৌভাগ্য আমাদের হয়নি। কিন্তু ক্ষুদিরাম বসুর মতো মনীষীদের ত্যাগের জন্য আমরা স্বাধীন ভারতে
বাঁচতে পারছি। ক্ষুদিরাম বসু শুধু বাংলার নয়, গোটা দেশের গর্ব। তিনি যতটা বাংলার ততটাই ভারতের।”

 

শহিদ ক্ষুদিরাম বসুকে নিয়ে তাঁরই জন্মভিটে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ক্ষুদিরাম বসুর মতো একজন মানুষের ত্যাগ গোটা ভারতের আদর্শ। গীতা হাতে ফাঁসির মঞ্চে চড়ছিলেন। তিনি সেই সময় যে স্লোগান দিয়েছিলেন তার গোটা ভারতের মন্ত্র হয়ে উঠেছিল। গোটা দেশের যুব সমাজ তাঁর ত্যাগের মাধ্যমে উদ্বুদ্ধ হয়েছিল। এই দিনই ফাঁসি দেওয়া হয়েছিল, রাম প্রসাদ বিসমিল, আসফাকউল্লাহ খান ও ঠাকুর রোশন সিংকে। তাঁদের ত্যাগ গোটা দেশকে অনুপ্রেরণা জুগিয়েছিল।”

আরও পড়ুন : তৃণমূল ছাড়লেন গাজলের বিধায়ক দিপালী বিশ্বাস, যোগ দিচ্ছেন শাহের জনসভায়

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...