Tuesday, June 23, 2026

পিঙ্ক বল টেস্টে লজ্জার হার ভারতের

Date:

Share post:

অস্ট্রেলিয়ার( Australia ) বিরুদ্ধে প্রথম টেস্টে হার ভারতের। পিঙ্ক বল টেস্টে( Pink ball test)  ৮ উইকেটে জিতল অস্ট্রেলিয়া। অ‍্যাডিলেডে এদিন ‘বিরাট লজ্জা’ ভারতের( India) ব‍্যাটিং লাইনে। মাত্র ৩৬ রানে শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস।

ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে তৃতীয় দিনে শুরুতেই ৯ উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দল। এদিন ভারতের কোন ব‍্যাটসম‍্যানই দুই অঙ্কের বেশি রানের সংখ‍্যা পাড় করতে পারেনি। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্ছ রান ময়ঙ্ক আগরওয়ালের( Mayank agarwal )। তার রান সংখ‍্যা মাত্র ৯ । এর বেশি কেউ আর রানের সংখ্যা বাড়াতে পারেনি। ভারতের ব‍্যাটিং লাইনের চিত্রটা ঠিক এরকম, বুমরার ঝুলিতে আসে ২ রান। শূন‍্যরানে আউট হন পুজারা, রাহানে এবং অশ্বিন । ক‍্যাপেন্ট কোহলি( Virat kohli) করেন ৪ রান। অস্ট্রেলিয়ার হয়ে ৫ উইকেট নেন হ‍্যাজেলউড এবং ৪ উইকেট নেন প‍্যাট ক‍্যামিন্স। জবাবে ব‍্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ৫১ রান করেন বার্নস। ৩৩ রান করেন ওয়াডে। ভারতের হয়ে একটি উইকেট নেন অশ্বিন।

দ্বিতীয় দিনের শেষে যা ছবি ছিল, তৃতীয় দিনের শুরুতে একেবারেই সামনে আসে অন‍্যছবি। ভারতীয় ব‍্যাটস ম‍্যানদের রীতিমতো শাষন করল অজি বোলাররা। এটাই ভারতের সর্বনিম্ন স্কোর। ভারতের বিরুদ্ধে এই জয়ের ফলে মোট ৮টি পিঙ্ক বোল টেস্ট জয়ের অস্ট্রেলিয়ার।

আরও পড়ুন :দলে কারা আজ যোগ দেবেন, তা এখনও জানেন না বঙ্গ-বিজেপি নেতারাও

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...