Saturday, April 4, 2026

 মুম্বইয়ের ফ্ল্যাট থেকে থেকে উদ্ধার বাংলাদেশী তরুণীর মরদেহ 

Date:

Share post:

মুম্বইয়ের একটি ফ্ল্যাট থেকে বাংলাদেশি এক তরুণীর পচাগলা মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। ওই তরুণীর নাম লিপি সাগর শেখ ওরফে রিনা শেখ। মুম্বই পুলিশ বলছে, কমপক্ষে তিন সপ্তাহ আগে ওই তরুণীর মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশি প্রেমিকের সঙ্গে সেখানে বাস করছিলেন। রিনাকে হত্যার পর মরদেহ ভেতরে রেখে বাইরে থেকে তালা আটকে দেয় ওই প্রেমিক। পুলিশ বাংলাদেশি ওই প্রেমিককে গ্রেফতার করেছে।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে নাভি মুম্বইয়ে। সেখানকার কালামবোলি এলাকায় রিনা অন্য দুই বাংলাদেশি মহিলার সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন। কিন্তু করোনা ভাইরাস সঙ্কটে তারা কর্মহীন হয়ে পড়েন। এ অবস্থায় অন্য দুই মহিলা বাংলাদেশে চলে আসেন। তারা দেশে ফিরে আসার পর রিনা ও তার প্রেমিক একসঙ্গে ওই ফ্যাটে থাকতে শুরু করেন।

সম্প্রতি বাংলাদেশি ওই দুই মহিলা আবার মুম্বই ফিরে যান নতুন কাজ পাওয়ার আশায়। তারা ফ্ল্যাটে ফিরেই দেখতে পান দরজার বাইরে থেকে তালা দেওয়া। রিনাকে ফোন করেন। কিন্তু তার ফোন তখন বন্ধ ছিল। এ অবস্থায় তারা যোগাযোগ করেন বাড়ির মালিকের সঙ্গে। তার কাছে চাবি চান।  কিন্তু রিনা শেখের ফ্ল্যাটের চাবি বাড়িওয়ালার কাছে ছিল না। এ অবস্থায় তারা বাড়িটির ব্রোকারের সঙ্গে যোগাযোগ করেন। তাদের কাছে দরজা খোলার বিকল্প চাবি ছিল। ইতোমধ্যে যোগাযোগ করা হয় পুলিশে। পুলিশ গিয়ে দরজা খুলে দেখতে পায় রিনা শেখের অর্ধগলিত দেহ। পুলিশ অবশ্য ওই প্রেমিককে গ্রেফতার করেছে। এরপর জিজ্ঞাসাবাদে তিনি রিনার সঙ্গে প্রেমের বিষয়টি স্বীকার করেছেন।

পুলিশ জানায়, জিজ্ঞাবাসাবাদে তিনি জানান- রিনা প্রেমের নামে তার সঙ্গে প্রতারণা করছিল। তার অন্য একটি সম্পর্ক ছিল। তাই রাগে ক্ষোভে তাকে গলা টিপে ধরে হত্যা করে দরজায় তালা দিয়ে পালিয়ে যান তিনি। এদিকে, অন্য দুই নারী অবৈধভাবে ভারতে বাস করার কারণে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে স্থানীয় পুলিশ।

আরও পড়ুন- ফের বাড়ল ছুটি, আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...