Tuesday, March 31, 2026

এখনই CAA নয়, নিয়ম মেনেই IPS বদল: অমিত শাহ

Date:

Share post:

ভিন্ন সুর শোনা গেল খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) গলায়! সিএএ এবং নাগরিকত্ব আইনকে হাতিয়ার করে যখন বিধানসভা ভোটের প্রচারে নেমেছে বঙ্গ বিজেপি, ঠিক তখনই উল্টো সুর শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) গলায়। বঙ্গ সফরের দ্বিতীয় দিনে রবিবার বোলপুরের সাংবাদিক সম্মেলনে অমিত শাহ (Amit Shah) বলেন, ‘আপাতত CAA কর্মসূচি কার্যকর করা হচ্ছে না। আগে টিকাকরণ শুরু হোক, করোনার শৃঙ্খল ভাঙুক। তারপর এই বিষয়ে চিন্তাভাবনা করা হবে।’

গত ১০ ডিসেম্বর রাজ্যে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা(JP Nadda)। সেদিন নাড্ডার কনভয়ের ওপর হামলা হয়। তারপরই রাজ্যের ৩ পুলিস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে তলব করে স্বরাষ্ট্রমন্ত্রক। এরপরেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হন খোদ মুখ্যমন্ত্রীও।অভিযোগ, এভাবে পুলিশ অফিসারদের ডেকে নিয়ে রাজ্যের ওপরে চাপ সৃষ্টি করতে চাইছে কেন্দ্র। পাশাপাশি যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। এনিয়ে বঙ্গ সফরের দ্বিতীয় দিনে বোলপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যকে চাঁচাছোলা জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ(Amit Shah)। ওই ৩ পুলিশ অফিসারের বদলি নিয়ে শাহ বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ে এমন কিছু করা হয়নি। যা করা হয়েছে তা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকেই।

আরও পড়ুন- বড়দিনে সেন্ট পলস ক্যাথেড্রালে জনসাধারণের প্রবেশে জারি হল নিষেধাজ্ঞা

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...