Wednesday, March 25, 2026

‘ছেড়ে দে তোর হিংসাবৃত্তি’, ভবা পাগলার এই গানই বাসুদেব বাউল আজ শোনাবেন শাহকে

Date:

Share post:

“দেখবি যদি আল্লা- ভগবান, ছেড়ে দে তোর হিংসাবৃত্তি”৷

গানের প্রথম লাইন এটাই৷

এই গানই আজ, রবিবার শান্তিনিকেতনের ‘আশ্রম ঘরে’ শোনাবেন বাসুদেব দাস বাউল( Bashen Das baul)৷ শুনবেন বিজেপির প্রাক্তণ জাতীয় সভাপতি তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)৷

ইউরোপ-সহ একাধিক দেশে বাউল গান পরিবেশন করেছেন বাসুদেব৷ সঙ্গে থাকেন তাঁর পরিবার ৷ আজ সেই বাসুদেব এবং তাঁর স্ত্রী ঊর্মিলা দাস বাউল ভবা পাগলার এই বিখ্যাত গানটি শোনাবেন শাহকে৷

এই গানে কি বিশেষ কোনও বার্তা আছে ?

বাসুদেবের উত্তর, ” তেমন কিছু ভাবা হয়নি৷ গান তো অনেক শোনানোর ইচ্ছা আছে৷ চাওয়া- পাওয়ার কিছু নেই৷ আমাদের বাউল-জীবন সম্পর্কে অনেক কিছু বলার আছে”৷

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাসুদেবের বাড়িতেই খাবেন৷ বাড়ির উঠোনে শাহ এলে বাউল রীতি মেনে কাঁসার থালার উপরে অমিত শাহের পা রেখে তা ধুয়ে দেবেন ঊর্মিলা৷ ছেলে শুভময় বলেছেন, ” আমরা কোনও দল করিনা, গান করি৷ বিশিষ্টজন বাড়িতে আসবেন, খাওয়া দাওয়া করবেন, এটাই আমাদের প্রাপ্তি৷ আগামীদিনে যদি অন্য কোনও দলের কেউ আমাদের বাড়ি আসেন, বাড়িতে এসে খান, তাতেও আমাদের কোনও আপত্তি নেই”৷
কাঠের পিঁড়িতে বসে মধ্যাহ্নভোজ গ্রহণ করবেন শাহ৷ একটি কাঠের টুলে ঊর্মিলা নিজের হাতে কাঠের আগুনে রান্না করা খাবার পরিবেশন করবেন৷ মেনুতে আছে, ভাত, রুটি, মুগডাল ,আলুপোস্ত, বেগুন ভাজা, পটল ভাজা, পাঁপড়, চাটনি, দই, নলেন গুড়ের রসগোল্লা গাইবেন৷ ছেলে শুভময় ঠমক বাজাবেন, মেয়ে সুমনা দোহার হিসাবে সঙ্গ দেবেন৷

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...