Saturday, April 4, 2026

মরুরাজ্যে ৩৬ টি পুরপ্রধান পদে জয়ী কংগ্রেস, বিজেপি মাত্র ১২

Date:

Share post:

পঞ্চায়েত সমিতি(Panchayat samiti) ও জেলা পরিষদের নির্বাচনে গেরুয়া শিবিরের কাছে জোর ধাক্কা খাওয়ার পর অবশেষে রাজস্থানে পুরসভা নির্বাচনে(Rajasthan municipality election) আশানুরূপ ফল করল রাজস্থান কংগ্রেস(Congress)। কংগ্রেস শাসিত এই রাজ্যে ৫০টি পুরসভার মধ্যে ৩৬ টি পুরসভার পুরপ্রধান পদে জয়ী হলেন গেহলটের প্রার্থীরা। অন্যদিকে মাত্র ১২ টি পুরসভার পুরপ্রধান পদে জয় পেয়েছে বিজেপি(BJP) প্রার্থীরা। পাশাপাশি ২টি পুরপ্রধান পদে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা।

পুরনির্বাচনে রাজস্থান কংগ্রেসের যে ফল উঠে এসেছে তা হল, রাজস্থানের ৫ জেলায় কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। পাশাপাশি বারানের ২টি পুরসভা, ভরতপুরের ৮টি, দৌসার ৩টি, ঢোলপুরের ২টি ও কারৌলির ৩টি পুরসভায় জয়ী হয়েছে কংগ্রেস। জয়পুরে ১০টি কাউন্সিলের নির্বাচনে ৯টিতে জয়লাভ করেছে কংগ্রেস প্রার্থী। যোধপুর, সওয়াই মাধোপুর ও কাটায় ১ করে আসন পেয়েছে বিজেপি ও কংগ্রেস।

আরও পড়ুন:কেরলে পুর-পঞ্চায়েত ভোট লালে লাল, টানা দ্বিতীয়বার বামদের সরকারে ফেরার প্রবল সম্ভাবনা

এদিকে পৌরসভা নির্বাচনে কংগ্রেসের আশানুরূপ ফলের পর প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসরা টুইট করে বলেন, রাজ্যের পঞ্চাশটি পুরসভার চেয়ারম্যান পদে নির্বাচনে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে অন্যদিকে বিজেপি মাত্র ১২ টি তে নেমে গিয়েছে। রাজ্য কংগ্রেসকে এভাবে সাফল্যের সিঁড়িতে তুলে আনার জন্য কংগ্রেসের সমস্ত নেতাকর্মীকে ধন্যবাদ। পাশাপাশি বিজেপি তরফে অভিযোগ তুলে জানানো হয়েছে, কংগ্রেস প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করেছে। জাতপাতের ভিত্তিতে ভোটারদের ভাগ করেছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...