Sunday, April 5, 2026

করোনা ভ্যাকসিন জানুয়ারিতে, নিতে না চাইলে জোর করবে না সরকার

Date:

Share post:

সামনের বছরের জানুয়ারিতেই ভারতে কোভিড-১৯ ভ্যাকসিন এসে যাবে। জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষবর্ধন। তিনি জানান, বহুপ্রতীক্ষিত করোনা টিকা এসে যাবে জানুয়ারি মাসের মধ্যেই। অগ্রাধিকারের ভিত্তিতে তারপরেই ভারতে টিকাকরণ কর্মসূচি শুরু করে দেওয়া হবে। একইসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যদি কেউ ভ্যাকসিন নিতে না চান তাহলে সরকার তাঁকে টিকা নেওয়ার জন্য জোর করবে না। ভ্যাকসিনের গুরুত্ব নিয়ে প্রচার চলবে, সচেতনতা তৈরি করা হবে, কিন্তু কেউ ভ্যাকসিন নেবেন কি নেবেন না, তা তাঁর ইচ্ছের উপরেই ছেড়ে দেবে সরকার। অর্থাৎ ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক হবে না। মানুষ নিজেদের ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। সরকার কিছু চাপিয়ে দেবে না।

আরও পড়ুন : গঙ্গাসাগর মেলায় করোনা পজিটিভ হলেই সেফ হোমে পাঠাবে কলকাতা পুরসভা

এই প্রসঙ্গে পোলিও টিকাকরণ কর্মসূচির সঙ্গে করোনা টিকাকরণের পার্থক্য উল্লেখ করেন হর্ষবর্ধন। জানান, দেশ থেকে পোলিও চিরতরে নির্মূল করার জন্য টিকা নেওয়া আবশ্যিক বলেই তা বাধ্যতামূলক করা হয়েছিল। কিন্তু করোনার ক্ষেত্রে তেমন প্রমাণ এখনও পাওয়া যায়নি। তাই সরকার টিকাকরণে উৎসাহ দেবে কিন্তু জোর করবে না।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারতে করোনার সর্বোচ্চ সংক্রমণের পরিস্থিতি আমরা পার হয়ে এসেছি। গত কয়েক মাস আগেও যেখানে ১০ লক্ষ অ্যাকটিভ কেস ছিল, সেখানে এখন সংখ্যাটা ৩ লক্ষ। দেশের ৯৫ লক্ষ মানুষ এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন। ভারতের সুস্থতার হার বিশ্বের মধ্যে সর্বোচ্চ। সংক্রমণ কমলেও মাস্ক পরা, হাত ধোওয়া ও শারীরিক দূরত্ব বজায় রাখার মত নিয়ম মেনে চলার গুরুত্ব মনে করিয়ে দিয়েছেন তিনি।

ডা. হর্ষবর্ধন জানান, টিকাকরণ কর্মসূচির জন্য দেশের ২৬০ টি জেলায় ২০ হাজার স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রাজ্যওয়াড়ি টাস্ক ফোর্স গঠন করা হবে। অগ্রাধিকারের ভিত্তিতে প্রথমে দেশের ৩০ কোটি মানুষকে টিকা দেওয়া হবে। এই তালিকায় থাকছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, পুলিশ ও সেনাকর্মী, সাফাই কর্মী, ৫০ বছরের বেশি বয়সের মানুষ এবং ৫০ বছর বয়সের কম বয়সী যারা কো-মরবিডিটি অর্থাৎ অন্য নানা অসুখে আক্রান্ত। অগ্রাধিকার অনুযায়ী রাজ্য সরকারগুলি করোনা টিকা গ্রহণের তালিকা তৈরি করবে।

Related articles

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...

তালসারিতে ৩ ধারায় মামলা দায়ের প্রিয়াঙ্কার, মধ্যরাত পর্যন্ত পুলিশের সঙ্গে কথা প্রসেনজিৎ-ঋতুপর্ণাদের

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় তিন ধারায় মামলা দায়ের...