Tuesday, June 23, 2026

বিবাহবিচ্ছেদের নোটিশে সৌমিত্র স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনলেন

Date:

Share post:

বিবাহবিচ্ছেদের নোটিশে সৌমিত্র খাঁর আইনজীবী দাবি করলেন, দিনের পর দিন সৌমিত্র ও তাঁর পরিবারের ওপর নির্যাতন চালিয়েছেন সুজাতা। এমনকী শ্বশুরবাড়িতে এসে থাকতেন না তিনি।
তৃণমূলে যোগদান করেন তাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ ।এরপরই স্ত্রীকে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন বিজেপি সাংসদ তথা পশ্চিমবঙ্গ ভারতীয় যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। সোমবার রাতে সেই নোটিশের প্রতিলিপি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি। যদিও কিছুক্ষণ পরেই সেটি ডিলিট করেন সৌমিত্র ।
বিষ্ণুপুরে সৌমিত্রর জয়ের কাণ্ডারি সুজাতার বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ তুলেছেন সৌমিত্রর আইনজীবী।
তার আইনজীবী দাবি করেছেন, দিনের পর দিন সৌমিত্র ও তাঁর পরিবারের ওপর নির্যাতন চালিয়েছেন সুজাতা। স্বামীর চরিত্র নিয়ে সন্দেহ করতেন। এমনকী তাঁরা ৬ মাসের বেশি সময় আলাদা থাকছেন বলেও দাবি করা হয়েছে নোটিশে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...