Monday, February 23, 2026

দুঃস্বপ্নের নগরী দেখানোর চেষ্টা করছে কেন্দ্র, তথ্য দিয়ে জবাব মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলার উন্নয়ন নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। দুদিনই তাঁর নিশানায় ছিল রাজ্যের ‘অনুন্নয়ন’। রীতিমতো চ্যালেঞ্জের সুরে তিনি মুখ্যমন্ত্রীর (Mamata Benarjee) জবাব চেয়েছিলেন। অমিত শাহ যেতে না যেতেই মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর অভিযোগের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, খতিয়ান দিয়ে বুঝিয়ে দিলেন রাজ্যে উন্নয়নের তালিকা। তিনি বলেন, বাংলাকে দুঃস্বপ্নের নগরী হিসেবে দেখাতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যা অভিযোগ করেছেন বলে দাবি করে মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের কথা তুলে ধরেন মমতা। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুসারে ওই প্রকল্পগুলিতে দেশের মধ্যে প্রথম হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, “কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী, দেশের মধ্যে দারিদ্র দূরীকরণ, ১০০ দিনের কাজ, গ্রামীণ বাড়ি নির্মাণ, রাস্তা নির্মাণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, দক্ষতা উন্নয়ন, সংখ্যালঘু স্কলারশিপ (Scholarship), ই-গভর্নেন্স (E-governance) ও ই-টেন্ডারে বাংলা প্রথম।”

আরও পড়ুন:১২ জানুয়ারি কি বিজেপিতে যোগ দিচ্ছেন মন্ত্রী রাজীব ব্যানার্জি?

একইসঙ্গে মমতা জানান, ভারতে জিডিপি বৃদ্ধির হার ৪.১৮ শতাংশ। কিন্তু বাংলার জিডিপি(GDP) বৃদ্ধির হার ৭.২৬ শতাংশ। এ ছাড়া শিল্প, কর্মসংস্থান ও কৃষিতে ভারতের তুলনায় রাজ্য অনেক এগিয়ে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সারা বাংলা ঝকঝক চকচক করছে আর কেন্দ্রের বিজেপি সরকার ঈর্ষাকাতর হয়ে এসব কথা বলা বলছে।

দেশের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন সবেতেই ভাল স্থানে রয়েছে বাংলা। বাংলার অনেক স্কুলে এখনও শৌচালয় নেই বলে দাবি করেছিলেন অমিত শাহ। মুখ্যমন্ত্রী পরিসংখ্যান দিয়ে বলেন, ১০০ শতাংশ স্কুলে টয়লেট রয়েছে। অদাবকে পাল্টা চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রী, “যাবেন নাকি কোনও শৌচালয়ে। স্যানিটাইজ করে দেব।” বাংলার উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যা যা প্রশ্ন তুলেছিলেন, তার সবকটির উত্তর দিয়েছেন বলে দাবি করে, তাঁর কাছে গুজরাটি খাবার ধোকলা খেতে চেয়েছেন মমতা।

spot_img

Related articles

বাড়ি বাড়ি পৌঁছবে পরিশ্রুত পানীয় জল, সেক্টর-৬ শিল্পনগরীর ৪ গ্রামে শুরু বড় প্রকল্প 

সেক্টর-৬ শিল্পনগরী এলাকায় পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে বড়সড় পদক্ষেপ করল প্রশাসন। ওই কর্তৃপক্ষের অধীনস্থ চারটি গ্রামের ২,২৭০টি...

হলিউডকে টেক্কা দিয়ে সেরা ‘বুং’, মণিপুরি ছবির সাফল্যে আপ্লুত মুখ্যমন্ত্রী 

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে যুক্ত হল আরও একটি নতুন অধ্যায়। ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত, মণিপুরী আবেগঘন নাটক “বুং”...

জামিন হল না সন্দীপসহ আরজি কর ‘আর্থিক বেনিয়ম’ মামলায় ৫ অভিযুক্তের

আরজি কর 'আর্থিক বেনিয়ম' (RG Kar financial irregularities case) মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ও...

পর্যটনে এবার পরিবেশের ছোঁয়া, সরকারি গেস্ট হাউসে সবুজ বিদ্যুৎ 

রাজ্যের পর্যটন মানচিত্রে এবার বড়সড় বদল আসতে চলেছে। পরিবেশ রক্ষায় দায়বদ্ধতা এবং আন্তর্জাতিক পর্যটকদের আর্কষণ করতে পশ্চিমবঙ্গ পর্যটন...