Saturday, June 27, 2026

১২ জানুয়ারি কি বিজেপিতে যোগ দিচ্ছেন মন্ত্রী রাজীব ব্যানার্জি?

Date:

Share post:

আগামী ১২ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ( home minister amit shah) হাত ধরেই কি বিজেপিতে (bjp) যোগ দিতে চলেছেন রাজ্যের মন্ত্রী রাজীব ব্যানার্জি (minister rajib banerjee)? এবিষয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। ওইদিন অমিত শাহের হাওড়ায় একটি জনসভার কর্মসূচি নির্ধারিত রয়েছে। সেখানে মন্ত্রী রাজীব ব্যানার্জি ও বালির তৃণমূল বিধায়ক বৈশাখী ডালমিয়া (baishali dalmiya) দল বদল করতে চলেছেন বলে বিজেপির একটি সূত্রের খবর।

ঘটনাচক্রে এদিন মন্ত্রিসভার বৈঠকে গরহাজির ছিলেন রাজীব। অন্যদিকে কিছুদিন আগে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দীর্ঘ একান্ত সাক্ষাৎ করেছিলেন বৈশালী ডালমিয়া। যদিও এঁদের ঘনিষ্ঠ মহল থেকে দলবদলের কনফার্মেশন পাওয়া যায়নি। মুখে কুলুপ দুজনেরই। তবে জল্পনা তীব্র হচ্ছে যে শাহের আসন্ন সফরেই হাওড়ায় ফের তৃণমূল ভাঙিয়ে দলবদল করাতে চলেছে বিজেপি।

Related articles

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...