Wednesday, June 24, 2026

‘১০০ গাড়ির মিছিল নিয়ে যাবো নন্দীগ্রাম’, শুভেন্দুকে খোঁচা মদনের

Date:

Share post:

ধীরে ধীরে পুরোনো ফর্মে ফিরছেন তৃণমূল নেতা মদন মিত্র (MADAN MITRA)৷

মঙ্গলবার মদন মিত্র নন্দীগ্রামে তাঁর নিজস্ব কর্মসূচি কথা জানিয়ে বলেছেন, “১০০ গাড়ির মিছিল নিয়ে কয়েক দিনের মধ্যেই নন্দীগ্রামে (Nandigram) যাবো। বিজেপিকে (BJP) ক্ষমা করেছি, এবার ট্রমা দেবো”৷ একইসঙ্গে মেয়ো রোডে বিশাল এক জনসভা করার সিদ্ধান্তের কথাও এদিন মদন জানিয়েছেন৷

বিজেপি পতাকার তলায় দাঁড়িয়ে শুভেন্দু যখন কেতুগ্রামে প্রথম সভা করছেন, তখনই পাল্টা শুভেন্দু’র ‘গড়’ নন্দীগ্রামে অভিযানের ডাক দিয়েছেন মদন মিত্র৷ তিনি বলেছেন, “শুভেন্দু নন্দীগ্রাম যাচ্ছেন না একটাই কারনে, চেনা জমিতে তাঁর জনপ্রিয়তা কমছে”৷ শুভেন্দু অধিকারী একবার বলেছিলেন, তিনি নীচ থেকে ধাপে ধাপে উঠেছেন। সেই প্রসঙ্গে মদন মিত্রের সাফ কথা, “উনি ধাপে ধাপে উঠেছেন, আমরা কি ‘বাপে বাপে’ উঠেছি?”

আরও পড়ুন:আমরা কোন বিজেপি? আদি-নব সংঘাতে এবার চাঞ্চল্য গাইঘাটায়

এপ্রসঙ্গে রাজনৈতিক মহলের ব্যাখ্যা, শুভেন্দুর পাশাপাশি তাঁর বাবা শিশির অধিকারীকেও কটাক্ষ করেছেন মদন মিত্র ৷

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...