Monday, April 6, 2026

নিজের দমে মুখ্যমন্ত্রী হননি মমতা: নেত্রীকে বেনজির আক্রমণ শুভেন্দুর

Date:

Share post:

বিজেপিতে যোগ দিয়ে প্রথম জনসভা। আর তাতেই আগাগোড়া সদ্য ছেড়ে আসা দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। এমনকী, বেনোজির আক্রমণ করলেন তৃণমূল নেত্রীকেও। মঙ্গলবার, পূর্বস্থলীতে বিজেপির(Bjp) সভায় মূল বক্তা ছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শুভেন্দু অধিকারীর নাম তালিকা কোথাও ছিল না। কিন্তু সভা শুরু হতেই মঞ্চে বলতে ওঠেন শুভেন্দু। এ বিষয়ে পরে অবশ্য ব্যাখ্যা করেন তিনি। তবে এদিন শুরু থেকেই তৃণমূলের বিরুদ্ধে লাগাতার আক্রমণ চালান বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু।

তাঁর আক্রমণের নিশানায় ছিলেন স্বয়ং তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। শুভেন্দুর মতে, “নিজের দমে মুখ্যমন্ত্রী হননি মমতা”। তিনি বলেন, নন্দীগ্রামে মানুষের শবের উপর দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন তৃণমূল নেত্রী। সেই সময় বিজেপি তাঁকে পরোক্ষভাবে সাহায্য করেছিল বলেও দাবি করেন শুভেন্দু। একইসঙ্গে তিনি বলেন, যে কংগ্রেস ছেড়ে মমতা আলাদা দল করেছিলেন ভোটে জিততে সেই কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ছিলেন তৃণমূল নেত্রী।

শুভেন্দুর দাবি, বিজেপির আশ্রয় না পেলে 1998 সালের পরে তৃণমূল উঠে যেত। শুভেন্দু অধিকারীর অভিযোগ, কোম্পানিতে পরিণত হয়েছে রাজ্যের শাসকদল। অমিত শাহ চেপে ধরতেই গরু পাচার, কয়লা পাচার বন্ধ হয়েছে। এবার ক্ষমতায় এলে কিডনি পাচার হবে বলেও কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। এরপরেই সুর চড়িয়ে বলেন, “পরিবর্তনের আর একটা পরিবর্তন চাই”।

বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে শিল্প, চাকরি, কেন্দ্রীয় প্রকল্প- সব আসবে বলে প্রতিশ্রুতি দেন শুভেন্দু। একইসঙ্গে তিনি বলেন, এই সভায় তাঁর যোগ দেওয়ার সিদ্ধান্ত অনেক দেরিতে হয়েছে ফলে কোথাও তাঁর নাম ছিল না। তবে তাঁর নামের বা পদের দরকার নেই। তৃণমূলকে হটাতে তিনি 24 ঘণ্টার মধ্যে 16 ঘণ্টা কাজ করবেন বলে ভাষণে বলেন শুভেন্দু। তিনি বলেন, “সব পথেই বিজেপিতে এসেছি কিন্তু নৈতিকতা বিসর্জন দেইনি”। তবে বক্তব্যের শেষে জয়হিন্দ-বন্দে মাতরম্ বলেন শুভেন্দু; ছিল জয় শ্রীরাম ধ্বনিও।

 

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...