Thursday, April 9, 2026

শুভেন্দু যোগ দিতেই বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব! ভাঙচুর সহায়তা কেন্দ্র, মার খেলেন অনুগামীরা

Date:

Share post:

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পরই চরম গোষ্ঠীদ্বন্দ্ব গেরুয়া শিবিরের। আদি বিজেপি ও তৎকাল বিজেপির মধ্যে ভাঙচুর-মারামারিতে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের (West Mednipur) নারায়ণগড় (Narayanghar)

অভিযোগ, আদি বিজেপির কর্মী-সমর্থকেরা শুভেন্দু অধিকারীর অফিসে হামলা চালায়। ভেঙে দেওয়া হয় সহায়তা কেন্দ্র। মারধর করা হয় শুভেন্দুর অনুগামীদের।

ঘটনার সূত্রপাত, শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্রে বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে। শুভেন্দু অধিকারীর অনুগামীরা এই পতাকা লাগাতে গেলে তাঁদের
বাধা দেন আদি বিজেপি কর্মী-সমর্থকরা। এরপর বচসা থেকে শুরু হয় হাতাহাতি, মারধর করা হয় শুভেন্দু অনুগামীদের। হামলা চলে সহায়তা কেন্দ্রেও। শুভেন্দুর ছবি, পোস্টার এবং ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ।

আরও পড়ুন : মোদিকে ‘legion of merit’ সম্মানে ভূষিত করলেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প

Related articles

তৃণমূল করতে হলে সবুজ বাঁচাতে হবে: পানিহাটিতে মাঠ বাঁচানোর বার্তা দলনেত্রীর

সবুজ ধ্বংস বরদাস্ত নয়। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ভোট প্রচারে গিয়ে স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা...

বেঙ্গালুরু চিকিৎসক খুনের এক বছর পর বিস্ফোরক মোড়, স্বামীর গোপন চ্যাটে মিলল বড় সূত্র

হঠাৎই মৃত্যু হয়েছিল ব্যাঙ্গালুরুর (Bangalore) এক তরুণ চিকিৎসক কৃতিকা রেড্ডির (Young doctor Kritika Reddy)। পরিবারের দাবি ছিল স্বাভাবিক...

হিরণের মনোনয়ন পত্রে নাম প্রথম স্ত্রীর! ঋতিকাকে ‘রক্ষিতা’ কটাক্ষ অনিন্দিতার

বিতর্ক যেন পিছু ছাড়ছে না শ্যামপুরের (Shyampur BJP Candidate) পদ্মপ্রার্থী তথা অভিনেতা হিরণ চক্রবর্তীর (Hiran Chatterjee)। এবার অভিনেতার...

আইএসএল শেষেই ইংল্যান্ড সফরে ভারত, জেনে নিন ম্যাচের দিনক্ষণ

মে মাসে ইউনিটি কাপ (Unity Cup 2026 )খেলবে ভারত (Indian Men's Football Team)। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ জামাইকা। এই...