Friday, April 3, 2026

সায়ন্তনের পরে এবার অগ্নিমিত্রাকে শোকজ গেরুয়া শিবিরের

Date:

Share post:

জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tiwari) নিয়ে প্রতিক্রিয়ার জের! সায়ন্তন বসু (Sayantan Basu) পরে এবার অগ্নিমিত্রা পাল (Agnimirta Paul)। রাজ্যে দলের মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পালকেও শোকজ (Show Cause) করল বিজেপি(Bjp)। তাঁকে এই নোটিশ (Notice) পাঠিয়েছেন রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়। তবে, চিঠিটিতে তারিখ রয়েছে ২২ ডিসেম্বরের। অর্থাৎ একই দিনে সায়ন্তন এবং অগ্নিমিত্রাকে শোকজ করা হয়। মঙ্গলবারই, সায়ন্তনকে চিঠি ধরানো হলেও, অগ্নিমিত্রাকে নোটিশ দেওয়া হয় বুধবার সকালে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও(Dilip Ghosh) শোকজের একটি কপি পাঠানো হয়েছে বলে বিজেপি সূত্রে খবর।  তাঁর নির্দেশেই এই শোকজ সেকথাও চিঠিতে লেখা আছে।

তবে, শোকজের কারণ চিঠিতে লেখা নেই। সূত্রের খবর,  আসানসোলের তৃণমূল (Tmc) বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির পদ্মশিবিরে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হতেই, তার বিরোধিতায় সরব হয় হন আসানসোলের সংসদ বাবুল সুপ্রিয়(Babul Supriya)। তারপরেই সায়ন্তন বসু, অগ্নিমিত্রা পালরা জিতেন্দ্রর দলে যোগ দেওয়ার সম্ভাবনায় উষ্মা প্রকাশ করেন। এর বিরোধিতা করে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়াও দেন তাঁরা। সেই প্রেক্ষিতেই তাঁকে এই চিঠি ধরানো হয়েছে বলে সূত্রে খবর। কারণ বিজেপি নেত্রীত্বের মতে কারো যদি অন্য দল ছেড়ে পৃথিবীতে আসার ইচ্ছে হয় তাহলে এই ধরনের মত জানলে তারা আর এগোতে সাহস পাবেন না।

আরও পড়ুন-রামনগরে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার, জখম বেশ কয়েকজন

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...