Saturday, April 4, 2026

রামনগরে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার, জখম বেশ কয়েকজন

Date:

Share post:

বুধবার কাঁথিতে (kanthi) তৃণমূলের (TMC)জনসভার আগেই রামনগরে (Ramnagar) বিজেপির (BJP) মিছিলে হামলা চালানো হল। মুহুর্তের মধ্যে ধুন্ধুমার বেধে যায় গোটা এলাকা জুড়ে। পুলিশ গিয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

বুধবার সকালে বিজেপির মিছিল চলাকালীন এই হামলা হয় । মারধর, হাতাহাতি থেকে শুরু করে ইট বৃষ্টি পর্যন্ত চলে মিছিল লক্ষ্য করে।
বড় বড় ইটের আঘাতে বেশ কয়েকজন জখম হয়েছেন। কয়েকজনের আঘাত বেশ গুরুতর। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে খবর।

কেন এবং কি কারণে এই হামলা তা এখনো স্পষ্ট নয়। বিজেপির অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও তৃণমূলের তরফে এই হামলার কথা পুরোপুরি অস্বীকার করা হয়েছে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...