Sunday, June 28, 2026

ভয়াবহ বায়ুদূষণে বড়সড় জিডিপি সঙ্কটে দিল্লি, ক্ষতির সম্মুখীন একাধিক রাজ্য

Date:

Share post:

মহামারির আবহে টানা লকডাউনের মাঝেও দিল্লির দূষণ রীতিমতো মাথাব্যথার কারণ হয়ে উঠেছে প্রশাসনের কাছে । শীত পড়তেই বিগত কয়েক বছরে ভয়াবহ দূষণের কবলে পড়েছে ভারতের রাজধানী। চলতি বছরেও তার অন্যথা নেই। শুধুমাত্র তাই নয়, মাত্রাছাড়া দূষণের কারণেই গত বছর ভয়াবহ অর্থনীতিক ক্ষতির সম্মুখীন হয়েছে দিল্লি, এমনটাই জানিয়েছে সদ্য প্রকাশিত ল্যান্সেট রিপোর্ট।
দ্য ইন্ডিয়া স্টেট-লেভেল ডিজিজ বার্ডেন ইনিশিয়েটিভের
সমীক্ষায় দাবি করা হয়েছে, ঘরের দূষিত বাতাস থেকে যে রোগ হয়, সেই মাত্রাটা কমলেও বাইরের দূষণে রোগের মাত্রাটা বেড়েছে ভারতে।
দিল্লির সামগ্রিক দূষণের জেরে রাজ্য জিডিপিতে প্রায় ১.০৮ শতাংশ কমেছে বলে জানিয়েছে ল্যান্সেট জার্নালের রিপোর্ট। অন্যদিকে উত্তরপ্রদেশে জিডিপি হ্রাসের হার প্রায় ২.১৫ শতাংশ। বিহারে এই হার ১.৯৫ শতাংশ। পাশাপাশি রাজস্থান ও মধ্যপ্রদেশে ১.৭০ শতাংশ পর্যন্ত জিডিপি হ্রাস পেয়েছে বলে জানানো হয়েছে ।বায়ুদূষণের কারণে জনস্বাস্থ্যের সামগ্রিক অবনতি ও একাধিক মারণব্যাধীর বাড়বাড়ন্তের কারণে দেশীয় জিডিপিতে ১.৩৬ শতাংশ পর্যন্ত ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে ।
বায়ুদূষণের কারণে ২০১৯-এ ভারতে মৃত্যু হয়েছে প্রায় ১৭ লক্ষ মানুষের। যা দেশের মোট মৃত্যুর ১৮ শতাংশ। আর এ জন্য ওই বছরেই ভারতের জাতীয় গড় উৎপাদন (জিডিপি)-এর ক্ষতি হয়েছে ১.৪ শতাংশ।
এদিকে বিশ্ব মানচিত্রে ইতিমধ্যেই সর্বাধিক দূষিত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে পড়েছে ভারত। পাশাপাশি দূষিত শহরের নিরিখেও বিশ্বের একাধিক তাবড় তাবড় দেশকে পিছনে ফেলেছে দিল্লি।

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...