Friday, April 3, 2026

বড়দিনের বড় খবর! দার্জিলিঙে চালু হচ্ছে টয়ট্রেন

Date:

Share post:

বড়দিনের বড় খবর! দার্জিলিং (Darjeeling) টু ঘুম (Ghum) জয় রাইড (Joy Ride) ফের চালু হচ্ছে। ২৫ ডিসেম্বর (December) শুক্রবার থেকে ফের চালু হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলের (Himalayan Rail) জয় রাইড। আপাতত দার্জিলিং থেকে ঘুম অবধি প্রতিদিন (Daily) তিনটি জয় রাইড হবে। এরপর পর্যায়ক্রমে দার্জিলিং ও শিলিগুড়ি (Siliguri) সেকশনে টয়ট্রেন (Toytrain) চালানো হবে। বৃহস্পতিবার, সকালে উত্তর-পূর্ব সীমান্ত রেলের (NEFR) প্রধান মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) শুভানন চন্দ (Shubhanan Chanda) একথা জানান।

কোভিড ১৯ পরিস্থিতিতে মার্চ মাস থেকে টয় ট্রেন চলাচল বন্ধ করে দেয় দার্জিলিং হিমালয়ান রেল। সম্প্রতি দার্জিলিং হিমালয়ান রেলের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে ফের টয় ট্রেন চালুর জন্য অনুমতি চাওয়া হয়। চলতি সপ্তাহে সেই অনুমতি মেলে। তার পরে রেলের তরফে রেললাইন (Railline) পরীক্ষা করা হয়। জয় রাইড চালু হলেও যাত্রীরা যাতে কঠোরভাবে রাজ্যের কোভিড বিধি মেনে চলেন সে দিকে নজর রাখবে রেল।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...