Saturday, April 4, 2026

বড়দিনে পার্কস্ট্রিটের নিরাপত্তার দায়িত্বে ৫ ডিসি পদমর্যাদা অফিসার

Date:

Share post:

করোনা আবহে এবছর যীশুর জন্মদিন পালন করবে শহর। কিন্তু তার মধ্যেও, বড়দিনকে স্বাগত জানাতে তৈরি শহর কলকাতা (Kolkata)৷ কেকের সুবাস, রঙিন আলোর সাজে উৎসবমুখর পার্ক স্ট্রিট (Park Street)৷ সান্তার (Santa Claus) উপহারের অপেক্ষায় কচিকাঁচারা। আর তার সঙ্গে জমিয়ে শীত তো উপরি পাওনা! বড়দিনে ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ, কেক (Christmas Tree, Santa Claus, Cake)। এসব তো আছে। আর তা নিয়েই উত্সবে মাতোয়ারা হয়ে উঠেছে গোটা কলকাতা। দরজায় কড়া নাড়ছে নতুন বছর। সপ্তাহভর চলবে আগামী বছরকে সাদরে বরণ করে নেওয়ার প্রস্তুতি। বড়দিন এবং বছর শেষের উত্সব উপলক্ষে জোরদার নিরাপত্তা কলকাতায়।

জানা গেছে, বড়দিনে এবার পার্ক স্ট্রিটে নিরাপত্তার জন্য তৈরি থাকছে প্রায় ১২০০ কলকাতা পুলিশের (Kolkata Police) কর্মী। পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় থাকবে ১১টি ওয়াচ টাওয়ার (Watch Tower)। সেখান থেকে বাইনোকুলারের (Binocular) মাধ্যমে নজর রাখা হবে। পুলিশ সহায়তা বুথ (Police Help Booths) থাকবে ১৫ টি। মোট ৯১টি পুলিশ পিকেট (Police Picket) তৈরি করা হচ্ছে। এছাড়াও, ২৪ ডিসেম্বর রাত ৯ টা থেকে শহরের বিভিন্ন এন্ট্রি ও এক্সিট পয়েন্ট (Entry and Exit Point) এবং গুরুত্বপূর্ণ মোড়ে চলবে নাকা চেকিং (Naka Checking)।

আরও পড়ুন : বড়দিনে সেন্ট পলস ক্যাথেড্রালে জনসাধারণের প্রবেশে জারি হল নিষেধাজ্ঞা

ক্রিসমাস ইভ (Christmas Eve) থেকেই পুরো পার্ক স্ট্রিট অঞ্চলকে পাঁচটি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি সেক্টরের দায়িত্বে থাকবেন একজন করে ডিসি (DC) পদমর্যাদার পুলিশকর্তা। থাকছেন একজন যুগ্ম পুলিশ কমিশনার (Joint CP) পদমর্যাদার অফিসার। এবছর পার্কস্ট্রিটে কোনও রকম খাবারের দোকান বসবে না। কোথাও যাতে ভিড় না হয়, সেদিকে কড়া নজর রাখা হবে।

২৫ ডিসেম্বর বিকেল ৪টের পর থেকেই পার্ক স্ট্রিটে যান চলাচল বন্ধ করা হবে। তবে কতটা ভিড় হচ্ছে তার উপর সিদ্ধান্ত নেওয়া হবে। নিরাপত্তা তো অন্যান্যবারের মতই রয়েছে। কিন্তু করোনা আবহে, পার্কস্ট্রিটের সেই চেনা চিত্রটা এবার কতটা দেখা যাবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...