Monday, June 8, 2026

অমর্ত্য সেন নয়, বাংলার অপমান: নাম না করে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ মমতার

Date:

Share post:

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের Amatrya Sen বিরুদ্ধে অভিযোগে জবাব দিলেন মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। বৃহস্পতিবার, নবান্নে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, বোলপুরে (Bolpur) অমর্ত্য সেন কি কোনও সরকারি জমি দখল করে আছেন? এর উত্তরে মমতা বলেন, “অমর্ত্য সেনকে শুধু আমরা নই, সারা বিশ্ব সম্মান করে। তিনি দেশকে নোবেল প্রাইজ এনে দিয়েছেন। বাংলাকে বিশ্বের দরবারে সম্মানিত করেছেন অমর্ত্য সেন। তিনি শান্তিনিকেতনে জমি দখল করে বসে আছে একথা কেউ বিশ্বাস করে না”।

মুখ্যমন্ত্রী বলেন, অমর্ত্য সেনের পরিবার প্রায় সত্তর-আশি বছর শান্তিনিকেতনে (Shantiniketan) বসবাস করছে। যারা তাঁর নামে অভিযোগ করছে, তারা অমর্ত্য সেন সম্পর্কে কতটুকু জানে? প্রশ্ন তুলেছেন মমতা। তিনি বলেন, অমর্ত্য সেন আদর্শগতভাবে বিজেপি (BJP) বিরোধী বলে, তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অমর্ত্য সেন বাড়ি দখল করেছেন, হকার বসিয়েছেন, তাঁর প্রতীচী বাড়ি নিয়ে যা তা বলা হচ্ছে। তিনি বলেন, অমর্ত্য সেনের বিরুদ্ধে বলার অধিকার নেই ওদের। এটা অমর্ত্য সেন নয়, বাংলার অপমান। “এটা বাংলার মানুষ বরদাস্ত করবে না। বাংলার হয়ে আমি তাঁর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি”।

আরও পড়ুন:“যেখানেই দাঁড়াবেন, জামানত বাজেয়াপ্ত করবো”! শুভেন্দুকে চ্যালেঞ্জ সুজাতার

ইতিহাস বলছে অমর্ত্য সেনের পূর্বপুরুষ রবীন্দ্রনাথের (Rabindranath) পরিবারকে নিয়ে গিয়েছিলেন শান্তিনিকেতনে। সেই পরিবারের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অত্যন্ত অসম্মানজনক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...