Monday, June 8, 2026

ইয়ে ডর হামে আচ্ছা লাগা! X Handle-এ ব্লক করতেই শুভেন্দুকে মোক্ষম খোঁচা তৃণমূলের

Date:

Share post:

রাজনীতির ময়দান দুই যুযুধান বিপক্ষ একে অপরকে রাজনৈতিকভাবে আক্রমণ করবে- এটা স্বাভাবিক। কিন্তু যখন একপক্ষ অসহিষ্ণু হয়ে ওঠে ও সমালোচনা সহ্য করতে পারেন না, তখন কী পরিণাম হয়- তা দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) এক্স হ্যান্ডেলে। সেখান তৃণমূলের X Handle অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছেন তিনি। আর এই খবর প্রকাশ্যে আসতেই মোক্ষম খোঁচা দিল তৃণমূল। গদ্দারের X Handle-এর স্ক্রিন শট পোস্ট করে রাজ্যের শাসকদল লিখেছে, “ইয়ে ডর হোনা চাহিয়ে। ইয়ে ডর হামে আচ্ছা লাগা।“‌ অর্থাৎ ভয় পেয়েই শুভেন্দু এক্স হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেসকে ব্লক করেছেন বলে মত ঘাসফুল শিবিরের।

লোকসভা নির্বাচনের প্রথম চার দফার ভোটগ্রহণ এর মধ্যেই হয়ে গিয়েছে। ভোটের আগে থেকেই সন্দেশখালিকে ইস্যু করে ভোট বৈরতণী পার করতে চাইছে বিজেপি। কিন্তু একের পর ভিডিও (ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’) প্রকাশ্যে আসায় বিজেপির চক্রান্ত ফাঁস হচ্ছে। আর একই সঙ্গে পর্দাফাঁস হচ্ছে দলবদলু গদ্দারের ষড়যন্ত্রের। এই সব ভিডিও নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে তৃণমূল। আর সেটাই সহ্য হচ্ছে না শুভেন্দুর।বিজেপি এবার দাবি করেছে, তারা নাকি ৪০০ আসন পাবে। কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হিসেব কষে দেখিয়ে দিয়েছেন, সারাদেশে বিজেপি ১৯০-১৯৫ আসনের বেশি পাবে না। আর ইন্ডিয়া জোট ৩১০–৩১৫ আসন পাবে বলে দাবি মমতার। সেই ভিডিও-ও পোস্ট হয়েছে তৃণমূলের স্যোশাল মিডিয়ায়। এই সব সত্য শুভেন্দুর সহ্য হচ্ছে না বলে মত তৃণমূলের। সত্যি সামনে আসায় ভয় পেয়েছেন বিরোধীদল নেতা। সেই কারণেই বিজেপি নেতার এক্স হ্যান্ডেলের স্ক্রিন শট পোস্ট করে তীব্র কটাক্ষ করল রাজ্যের শাসকদল।






Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...