Wednesday, June 24, 2026

অভিযোগকারী মহিলাকে নির্যাতন, ASI-কে ক্লোজ করে তদন্তে জেলা পুলিশ

Date:

Share post:

মহিলাকে হেনস্থার অভিযোগ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। এবার কর্তব্যরত পুলিশ আধিকারিক জগদীশ ঘোষকে ক্লোজ করল কোচবিহার জেলা পুলিশ। সোমবার এক মহিলাকে হেনস্থার অভিযোগ ওঠে তুফানগঞ্জ থানার এএসআই জগদীশ ঘোষের বিরুদ্ধে।

সালিশি সভায় মহিলাকে মারধরের অভিযোগ ওঠে। সেই অভিযোগ জানাতে থানায় গেলে ওই মহিলার অভিযোগ নেয়নি পুলিশ। ওই ব্যক্তির শাস্তির দাবিতে নাটাবাড়ি দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে ধরনায় বসেন মহিলা। মমতাজ খাতুন নামে ওই মহিলা নাটাবাড়ির চড়ালজানি এলাকার বাসিন্দা। নাটাবাড়ি দু’নম্বর গ্রাম পঞ্চায়েত দফতরের সামনে ধরনায় বসলে মমতাজকে গলা টিপে, চুলের মুঠি ধরে পুলিশের গাড়িতে তোলেন এএসআই জগদীশ ঘোষ। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় সমালোচনা। অবিলম্বে ওই অভিযুক্ত পুলিশ আধিকারিককে শাস্তি দেওয়ার দাবি করেন সাধারণ মানুষ। কোচবিহার জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, ওই আধিকারিককে ক্লেজ করা হয়েছে। করা হচ্ছে বিচারবিভাগীয় তদন্ত।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...