Friday, April 3, 2026

সত্যজিৎ ও সৌমিত্র, দুই বিশেষ সংখ্যা প্রকাশিত

Date:

Share post:

প্রকাশিত হল দুটি বিশেষ সংখ্যা।
নবকল্লোল পত্রিকার বিশেষ সংখ্যার বিষয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে ( saumitra chatterjee) স্মরণ এবং পত্রিকার ষাট বছর অতিক্রমের স্মারক।

শুকতারা প্রকাশিত হয়েছে সত্যজিৎ রায় বিশেষ সংখ্যার সম্ভার নিয়ে।

বুধবার এই দুই বিশেষ সংখ্যাই সন্দীপ রায়ের ( sandip roy) হাতে তুলে দেন পত্রিকাদুটির সম্পাদক রূপা মজুমদার ( rupa majumder)।
দেব সাহিত্য কুটির ( deb sahitya kutir) থেকে প্রকাশিত দুটি বিশেষ সংখ্যাই আকর্ষণ ও বৈচিত্রে ভরপুর। সংগ্রহযোগ্য তো বটেই।

নবকল্লোলের সৌমিত্রস্মরণে বিশেষভাবে উল্লেখযোগ্য শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সন্দীপ রায়, জহর সরকারের কলম।
পত্রিকা সম্পাদকের সঙ্গে মাধবী মুখোপাধ্যায়, গৌতম ঘোষ, বিভাস চক্রবর্তী, স্বাতীলেখা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়ের আলাপচারিতা। সুবোধ সরকারের কবিতা।
নবকল্লোলের 60 বছর অতিক্রম উপলক্ষ্যে সঙ্গে রয়েছে তাদের ভাণ্ডার থেকে একঝাঁক সেরা সাহিত্যের উপহারও।
গল্পের লেখকতালিকা : তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সৈয়দ মুজতবা আলি, বনফুল, আশাপূর্ণা দেবী, সমরেশ বসু, আশুতোষ মুখোপাধ্যায় থেকে শুরু করে সব সর্বকালের সেরা তারকারা।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...