Thursday, June 25, 2026

মমতাকে চিন্তায় ফেলে বঙ্গ নির্বাচনে প্রার্থী দেবেন তেজস্বী

Date:

Share post:

বিহার নির্বাচনে(Bihar election) ক্ষমতা দখল করতে না পারলেও সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এসেছে তেজস্বী যাদবের(Tejaswi Yadav) নেতৃত্বাধীন আরজেডি(RJD)। নিজ রাজ্যে সাফল্যের পর আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে(West Bengal assembly election) মহাজোটের পক্ষে সওয়াল করলেন লালুপুত্র তেজস্বী যাদব। লালু পুত্রের এহেন ইচ্ছার কথা প্রকাশ্যে আসতেই বঙ্গ রাজনীতিকে নতুন হওয়া লাগতে শুরু করেছে। বঙ্গে তেজস্বী আগমনে তৃণমূলের লাভ হবে না কি সমস্যা বাড়বে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তেজস্বী যাদব বলেন, ‘বিহারে যেমন আমাদের সিপিআই(এম) ও কংগ্রেসের সঙ্গে জোট রয়েছে, পশ্চিমবঙ্গে তৃণমূলের কার্যকর্তাদের সঙ্গেও আমাদের কর্মীদের ভালো সম্পর্ক রয়েছে। ২০২১-এর নির্বাচনে পশ্চিমবঙ্গে জোট করে লড়তে চাই। বাংলার মানুষও নিশ্চয় এখানে জোটকে সমর্থন করবেন।’ স্বাভাবিকভাবেই তেজস্বী এই মন্তব্যে জল্পনা শুরু হয়েছে। বঙ্গে নির্বাচনে লড়তে হলে তেজস্বী কাছে রয়েছে দুটি বিকল্প প্রথমত বাম কংগ্রেস জোট এবং দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) তৃণমূল(TMC)। এবারের নির্বাচনে বাংলায় আসাদউদ্দিন ওয়েসি আগমনে মুসলিম ভোট কাটার আশঙ্কায় নিশ্চিতভাবেই চাপে রয়েছে তৃণমূল। অবশ্য বিহারী হিন্দি ভাষীদের ভোটও একটা বড় ফ্যাক্টর। সেখানে জোটবদ্ধ লড়াইয়ে তেজস্বীর আগমন সুবিধা করে দিতে পারে তৃণমূলের। রাজনৈতিক মহলের দাবি, আর যদি বাংলায় প্রার্থী দিলে বিজেপির ভোট কাটার একটা সম্ভাবনা রয়েছে। তাতে তৃণমূলেরই লাভ হবে।

আরও পড়ুন:অধিকারী পরিবারই সব! বক্তব্যে কী ইঙ্গিত দিলেন শুভেন্দু?

অবশ্য বঙ্গ নির্বাচনে আরজেডির লড়াই এই প্রথমবার নয়। ২০০০ সাল থেকে বাংলার দুটি আসনে নির্বাচন লড়ছে লালুর দল এক, বড়বাজার (‌জোড়াসাঁকো)‌। দুই, খড়গপুর। ২০০৬ সালে বড়বাজার আসনটি জিতেওছিল আরজেডি। এদিকে এনডিএ জোটে থাকা বিহারে নীতীশের দল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ৭৫ টি আসনে প্রার্থী দিতে চলেছে বলে খবর। পিছিয়ে নেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবারের নির্বাচনে তারা ৩০ টি আসনে প্রার্থী দেবে বলে জানা গিয়েছে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...