Sunday, June 28, 2026

বিশ্বভারতীর শতবর্ষের অনুষ্ঠানে প্রথা মাফিক আমন্ত্রণ পাননি মুখ্যমন্ত্রী, দাবি ব্রাত্যর

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Chief Minister Mamata Benarjee) বিশ্বভারতীর শতবর্ষ পালন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোই হয়নি- অভিযোগ তৃণমূল (TMC)। বৃহস্পতিবার, সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু(Bratya Basu)। এদিন, ভার্চুয়ালি বিশ্বভারতীর শতবর্ষ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তথা আচার্য নরেন্দ্র মোদি (Narandra Modi)। ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankar), কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল (Ramesh Pokhriyal)। অভিযোগ, সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোই হয়নি মুখ্যমন্ত্রীকে।

ইতিমধ্যেই ৪ ডিসেম্বর বিশ্বভারতীর (Viswabharati) প্যাডে লেখা একটি চিঠি প্রকাশ্যে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা এই চিঠিতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে দেখা যাচ্ছে। এই চিঠিটি নিয়ে এদিন সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসুকে প্রশ্ন করা হয়। তিনি পাল্টা প্রশ্ন তোলেন, চিঠির কোনও প্রাপ্তি স্বীকারের নথি আছে বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে? কটাক্ষ করে ব্রাত্য বলেন, “উপাচার্য (Vice Chancellor) নিজেই সই করে ওই চিঠি নিজের কাছে রেখে দিয়েছিলেন কি?’’

সূত্রের খবর অনুষ্ঠানের আগের রাতে মুখ্যমন্ত্রীকে ফোন করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। সে বিষয়ে ব্রাত্য বসু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী। তাঁকে আমন্ত্রণ জানানোর এটা কোনও নিয়ম হতে পারে?

আরও পড়ুন:মান বাঁচাতে আজ ‘হোম গ্রাউণ্ড’-এ নামছেন বিজেপির শুভেন্দু অধিকারী

বিশ্বভারতীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না, তা নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই চর্চা শুরু হয়। সাংবাদিক বৈঠক করে এবিষয়ে স্পষ্ট করল তৃণমূল। তবে, বিশ্বভারতীর শতবর্ষ উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের গান উদ্ধৃত করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...