Saturday, April 4, 2026

ঝোলায় ঠাসা শীতের কম্বল, বড়দিনের আগে শহরে হাজির স্যান্টা

Date:

Share post:

বড়দিনের আগের সন্ধেয় শহরে হঠাৎ দেখা মিলল স্যান্টা ক্লজের। ঝোলায় তাঁর অনেক অনেক উপহার। ঘুরতে ঘুরতে স্যান্টা পৌঁছালেন শিয়ালদা স্টেশন চত্বরে। সেখানে দুঃস্থ মানুষজন, বিশেষত পথশিশুদের হাতে কম্বল তুলে দেন তিনি।

শুধু শিয়ালদহ স্টেশন চত্বরই নয়, আশেপাশের এলাকাতেও উত্তাপ সামগ্রী পৌঁছে দিলেন তিনি। এই গোটা কর্মকাণ্ডের উদ্যোগে “একটি প্রযোজনা” নাট্যদল ও “ঐক্যতান”। তাঁদের যৌথ প্রয়াসে বড়দিনে মুখে হাসি ফুটেছে ওই মানুষগুলোর।

অতিমারীর সময় পথ শিশুদের সমস্যা আরও বাড়তে পারে ঠান্ডা লেগে। তাই গিফট হিসাবে কম্বল তুলে দিলেন স্যান্টা। “একটি প্রযোজনা” নাটকের দলের কুশীলবরা নিজেরাই স্যান্টা সেজে কলকাতার বিভিন্ন জায়গায় কম্বল বিতরণ করেন। “একটি প্রযোজনা”র কর্ণধার ভাস্কর পাল জানিয়েছেন, ‘করোনা আবহে পথ শিশুদের সুরক্ষা দরকার বেশি। ঠান্ডার সময় সাধারণ সর্দি জ্বর বেশি ভোগাতে পারে। করোনা আবহে তাই কম্বল তুলে দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।’

আরও পড়ুন- টিম ইন্ডিয়ার নির্বাচক কমিটির নয়া চেয়ারম্যান চেতন শর্মা, বাকি দুই সদস্য আবে কুরুবিল্লা ও দেবাশিস মোহান্তি

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...