Wednesday, June 24, 2026

মারা শুরু করলে ব্যান্ডেজ বাঁধার জায়গা পাবে না, ফের বেলাগাম দিলীপ

Date:

Share post:

ফের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। চায়ে পে চর্চায় গিয়ে আবার বেলাগাম মন্তব্য করে বসলেন। নিশানা রাজ্য সরকার। শনিবার সকালে বামনঘাটা চা চক্রে যান দিলীপ। সেখানে গিয়ে বলেন, “যেদিন সত্যি সত্যি মারতে শুরু করব, ব্যান্ডেজ বাঁধার জায়গা পাবে না।’ কার্যত এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি। পাশাপাশি দিনহাটার ঘটনায় দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, ‘তৃণমূলের (Trinamool Congress) হারার সম্ভবনা যত বাড়ছে তত হিংস্র হচ্ছে। আরও খুন খারাপি বাড়বে। পুলিশকে পুরো নপুংসক বানিয়ে রাখা হয়েছে।’

রাজ্য সরকারকে নিশানা করার সঙ্গে সঙ্গে তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে (Amartya Sen) নিয়েও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, “বিজেপির কারও সার্টিফিকেট লাগবে না। উনি যাঁদের হয়ে ব্যাটিং করছেন সেটাই করুন। অমর্ত্য সেন একজন অসফল মুখ্যমন্ত্রীর কথায় প্রভাবিত হলে সেটা দুর্ভাগ্যের।”

দিলীপ আরও বলেন, “আমাকে ৪০টা কেস দিয়েছে। যার তার নামে কেস দিচ্ছে। বিজেপি (BJP) করলেই কেস। তাও চড় মারিনি। যেদিন সত্যি সত্যি মারা আরম্ভ কর শুরু করব, ব্যান্ডেজ বাঁধার জায়গা পাবে না। সিদ্ধার্থ শঙ্করের আমল থেকে চলছে হিংসার রাজনীতি। সিপিএম যা করেছে, তৃণমূল তাই করছে। মোদীজি টাকা পাঠাচ্ছে, তৃণমূল সব খেয়ে নিচ্ছে। বিজেপি করলেই, মারধর করছে। পিসি, ভাইপোর রাজনীতি চলবে না। পঞ্চায়েত নির্বাচন হল, ভোট দিতে দেয়েনি ওরা। আমাদের লোকেদের নমিনেশন পর্যন্ত দিতে দেয়নি। বিডিওকে পর্যন্ত ঘিরে রেখেছিল। আর মুখ্যমন্ত্রী বলছে, বিজেপি ঝামেলা করছে। বিজেপি ঝামেলা শুরু করলে, আর ঘরে থাকতে পারবে না। চাষিদের জন্য কেন্দ্রীয় সরকার অনেক কিছু করেছে।
কালীঘাটে এখন প্রণামি দিতে হয়। কাটমানি কাউকে খেতে দেব না। দিদির ভাইরা, ৫টাকায় আলু কিনে, ৪৫ টাকায় বিক্রি করছে।”

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হুঁশিয়ারি দেওয়া বেড়ে যাচ্ছে। রোজ খবরের শিরোনামে থাকার জন্যই কি এই মন্তব্য করেন দিলীপ?

আরও পড়ুন-অনুব্রতর কুকথা: দিলীপের ‘প্যান্ট খোলা’র হুমকি

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...