Wednesday, June 24, 2026

অনুব্রতর কুকথা: দিলীপের ‘প্যান্ট খোলা’র হুমকি

Date:

Share post:

ফের বেলাগাম অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। এবার বিজেপির (Bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ বীরভূমের তৃণমূলের (Tmc) জেলা সভাপতির বিরুদ্ধে। কয়েকদিন আগে কেতুগ্রামে সভা করেন দিলীপ ঘোষ। বড়দিনে ফের একই জায়গায় সভা করেন অনুব্রত মণ্ডল। বলেন, “এলাকায় এসে দিলীপ ঘোষ যদি এই ধরনের কথাবার্তা বলেন, তাহলে তাঁর প্যান্ট খুলে বাড়ি পাঠিয়ে দেব”।

এই মন্তব্যে ফের সমালোচনা শুরু হয় রাজনৈতিক মহলে। সভা শেষে সাংবাদিকরা এ বিষয়ে অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করলে তিনি বলেন, “যে ধরনের বাজে কথা, তৃণমূল কর্মীদের মারধর করার কথা দিলীপ ঘোষ এলাকায় এসে বলেছেন তার জন্য স্থানীয় মানুষরাই তাঁর জামা-প্যান্ট খুলে নিয়ে বাড়ি পাঠিয়ে দেবে”। এর উত্তরে দিলীপ ঘোষ কিছু না বললেও বিজেপির জেলা বিজেপি নেতৃত্বের তরফ থেকে বলা হয়েছে, অনুব্রত মণ্ডল এই ধরনের মন্তব্য তাঁরা গুরুত্ব দিতে নারাজ। “কারণ তাঁর মাথায় অক্সিজেন কম যায়। সুতরাং তাঁর কথার কোনো গুরুত্ব নেই”।

আরও পড়ুন:দলত্যাগী সাংসদ সুনীল মণ্ডলকে ঘিরে বিক্ষোভ, ধুন্ধুমার কাণ্ড হেস্টিংসে

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...