Wednesday, June 24, 2026

শৈত্যপ্রবাহের সম্ভাবনা বঙ্গে

Date:

Share post:

শীতে (Winter) কাঁপছে রাজ্যবাসী। জাঁকিয়ে শীতের পরিস্থিতি বাংলায়(West Bengal)। রবি-সোমবার একই পরিস্থিতি থাকবে। উত্তর-পশ্চিম ভারতের আগামী দু’দিন তুষারপাতের সম্ভাবনা থাকছে। ফলে এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে। শৈত্যপ্রবাহের পরিস্থিতি হতে পারে বঙ্গে।

শনিবার কলকাতায় (Kolkata) সকালে সামান্য কুয়াশা থাকলেও পরে তা পরিষ্কার হয়ে যায়। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা দুই ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ।

শনিবার উত্তর পশ্চিম ভারতে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা।
রবি ও সোমবারে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর, লাদাখ, মুজাফফরপুর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে। ফের আরও এক দফায় শৈত্যপ্রবাহ সোমবারের পর পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লিতে। শৈত্যপ্রবাহের পরিস্থিতি হবে উত্তরপ্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশে। এর প্রভাবে পূর্ব ভারতের রাজ্যগুলিতে বর্ষশেষে আরও একদফায় কনকনে ঠান্ডার আমেজ ফিরতে পারে। দক্ষিণ ভারতের পূবালী হাওয়ার প্রভাব থাকবে। বছর শেষেও তামিলনাডু পন্ডিচেরিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আরও পড়ুন : হইচইয়ের নতুন ওয়েব সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা করলেন সৃজিত

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...