Monday, April 6, 2026

কৃষকদের নিয়ে মোদিকে পাল্টা আক্রমণ তৃণমূলের টুইটে

Date:

Share post:

কেন্দ্রীয় কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা রাজ্য সরকার বাংলায় কৃষকদের পেতে দিচ্ছে না বলে যখন বিজেপি (Bjp) নেতৃত্ব সরব হচ্ছেন, ঠিক সেই সময়ই পাল্টা তাঁদের বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেস (Tmc)। নিজেদের টুইটার (Twitter) হ্যান্ডেলের তারা লেখে, “যদি নরেন্দ্র মোদিজি (Narendra Modi) বাংলার কৃষকদের জন্য এতটাই উদ্বিগ্ন হন তাহলে কেন কিছু করা হয় না যখন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee) সহযোগিতা চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় চিঠি লিখেন?
কাজ নয় রাজনৈতিক প্রচারই আপনার কাছে আগে!”

এই টুইটটিতে নরেন্দ্র মোদিকে ট্যাগ (Tag) করা হয়েছে। শুধু তাই নয়, টুইটের শেষে হ্যাশট্যাগ মোদি এগেনস্ট ফার্মার (#ModiAgainstFarmers) দেওয়া রয়েছে।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বরাবরই বঞ্চনার অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী। বিভিন্ন সময় তিনি কেন্দ্রের কাছে বকেয়ার দাবিতে সরব হয়েছেন। টাকা চেয়েও না পাওয়ার অভিযোগ জানিয়েছেন। এই পরিস্থিতিতে বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্প থেকে রাজ্যবাসীকে দূরে রাখার অভিযোগ করেন। তার জবাবে এবার এই টুইট বলে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন-কেউ কেউ আমাকে গণতন্ত্র শেখাচ্ছেন, মোদির নিশানায় রাহুল

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...