Tuesday, April 7, 2026

পিএমসি তদন্তে এবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের স্ত্রীকে তলব ইডির

Date:

Share post:

পঞ্জাব মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাংক(PMC) দুর্নীতির তদন্ত এবার মুখ ঘোরালো শিবসেনার(Shiv Shankar) দিকে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতের(Sanjay Raut) স্ত্রী বর্ষা রাউতকে(Barsha Raut) জিজ্ঞাসাবাদের জন্য তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি(ED)। আগামী ২৯ ডিসেম্বর ওই সাংসদ পত্নীকে ইডি দফতরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় জোর গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

পিএমসি দুর্নীতি মামলা তদন্তে নেমে ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে ইডি আর সেই রেশ ধরেই তদন্তের আঁচ এসে পড়েছে শিবসেনা সংসদ সঞ্জয় রাউতের ঘরের অন্দরে। তদন্তকারী সূত্রের খবর, এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে ৫০ লক্ষ টাকা লেনদেন করেছিলেন সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষা। জানা গিয়েছে, এই দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে প্রবীণ রাউত নামে এক ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে ইডি। তাঁর স্ত্রীর সঙ্গেই লেনদেন ছিল বর্ষার। বর্ষা ওই মহিলার থেকে ৫০ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। কী কারণে তিনি এত টাকা ধার নিয়েছিলেন এবং সেই টাকা কোন খাতে খরচ করা হয়েছে সে বিষয়ে অনুসন্ধানের জন্যই ডাকা হয়েছে সাংসদ পত্নীকে।

আরও পড়ুন:আইসিসির দশকে সেরা তিন ফর্মাটে ভারতের ৫ ক্রিকেটার

প্রসঙ্গত, ২০১৯ সালের অক্টোবর মাস থেকে পিএমসি দুর্নীতি কাণ্ডে তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। মুম্বই পুলিশের তরফে দায়ের করা একটি এফআইআরের ভিত্তিতেই তদন্ত শুরু করে কেন্দ্রীয় সংস্থা। তবে এই কাণ্ডের তদন্ত এখন শিবসেনার ঘরের দিকে মুখ ঘোরাতেই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...