Wednesday, June 24, 2026

দাঙ্গা হলে বুঝে নেব: সিএএ লাগুর দাবিতে মন্তব্য শান্তনুর

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী আইনকে (CAA) হাতিয়ার করে মতুয়াদের ঠাকুর পরিবারে বিভেদ ধরিয়ে বনগাঁ আসন জিতেছিল বিজেপি (Bjp)। এবার সেই সিএএ-কেই হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মতুয়া সম্প্রদায়ের বড় অংশ এবং ঠাকুরবাড়ির বিজেপি সংসদ ঠাকুরবাড়ির শান্তনু ঠাকুর (Santanu Thakur)।

আইন পাশ হওয়ার পর এক বছর পেরিয়ে গেলেও কেন লাগু হচ্ছে না নাগরিকত্ব সংশোধনী আইন? এই প্রশ্ন তুলেই কেন্দ্রের বিজেপি সরকারকে বিঁধলেন সেই দলের সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর। কালনার শ্রীরামপুরে মতুয়া মহাসংঘের সম্মেলনের মঞ্চে শান্তনু বলেন, ২০১৯ সালে আইন হলেও তা কার্যকর করতে এত ভয় কীসের? “দাঙ্গার ভয়ে পিছিয়ে যাচ্ছে কেন্দ্র। কেউ দাঙ্গা (Riot) করলে সেটা আমরা বুঝে নেব”।

প্রথম নয়, এর আগে দ্রুত সিএএ লাগু করতে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন বনগাঁর সাংসদ। কারণ, CAA লাগু হলে সবচেয়ে উপকৃত হবেন মতুয়ারাই। আর তা নিয়ে চাপে শান্তনু ঠাকুর। কারণ এই নাগরিকত্ব ইস্যুতেই তিনি পরিবারের বিভেদ টেনে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং সমর্থন আদায় করে সংসদ হয়েছেন। তাই তিনি বারবারই কেন্দ্রের কাছে আইনটি কার্যকর করার আবেদন জানাচ্ছেন তিনি। এমনকী এই ইস্যুতে বিজেপি কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybargyiya) বনগাঁর ঠাকুরবাড়িতে গিয়ে শান্তনুকে প্রতিশ্রুতি দেন বলে সূত্রের খবর। কিন্তু তারপরেই রাজ্যে এসে অমিত শাহও (Amit Shah) জানিয়ে দেন, করোনা পরিস্থিতির উন্নতি হলে, ভ্যাকসিন আসার পরই সিএএ কার্যকর করা হবে।

এরপরেই বেঁকে বসেন শান্তনু। বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি করছেন বলেও মত নানা মহলের। এই পরিস্থিতিতে সরাসরি বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শোনালেন সেই দলের সাংসদ। এখন তাঁর বক্তব্য, সিটিজেনশিপ কার্ড না পাওয়া পর্যন্ত লড়াই করবেন।

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...