Wednesday, June 24, 2026

কমেছে করোনা আক্রান্ত-মৃত্যুর সংখ্যা

Date:

Share post:

কিছুটা হলেও স্বস্তির খবর দেশবাসীর জন্য। দৈনিক করোনা (Covid 19) আক্রান্তের সংখ্যা ছ’মাসের মধ্যে সর্বনিম্ন হল ভারতে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে (India) ১৮ হাজার ৭৩২ জন সংক্রমিত হয়েছেন। মৃতের সংখ্যা ২৭৯ জন। পয়লা জুলাইয়ের পরে যা সবচেয়ে কম।

করোনা পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে দিল্লিতে (Delhi)। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্তের সংখ্যা ৬৫৫ জন। চার মাসের মধ্যে যা সর্বনিম্ন। দিল্লি পুলিশ (Delhi police) সূত্রে খবর, নিজেদের কর্মীদের খুব শীঘ্রই কোভিড ভ্যাকসিন (Covid vaccine) দিতে শুরু করবে। করোনার সম্ভাব্য প্রতিষেধক তৈরির লড়াইয়ে আশার আলো দেখাচ্ছে হায়দরাবাদ। এই মুহূর্তে দেশে যে যে সংস্থাগুলি প্রতিষেধক প্রস্তুত করার কাজে যুক্ত, তার মধ্যে পাঁচটিই এই শহরের। ভারত বায়োটেক (Bharat Biotech), বায়োলজিক্যাল ই লিমিটেড ও অরবিন্দ ফার্মার মতো সংস্থার প্রতিষেধক তৈরির প্রক্রিয়া বর্তমানে নানাবিধ পর্যায়ে রয়েছে। প্রতিষেধক উৎপাদনে চুক্তিবদ্ধ হয়েছে ডক্টর রেড্ডি’স ও হেটেরো ফার্মা। কোনও কোনও সংস্থা আবার প্রতিষেধক উৎপাদনের ক্ষমতাও বাড়িয়েছে। এদের মধ্যে ভারত বায়োটেক ছাড়া বেশ কয়েকটি সংস্থারই বিদেশি বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে। তবে ভারত থেকে প্রতিষেধক রফতানি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার।

এরইমধ্যে করোনার নতুন ‘স্ট্রেন’ (Strain) পাওয়া গিয়েছে। তা চিহ্নিত করা ও সংক্রমণ আটকানোর কৌশল নিয়ে শনিবার আলোচনার হয়েছে জাতীয় টাস্ক ফোর্সের এক বৈঠকে। বৈঠকে হাজির ছিলেন নীতি আয়োগের সদস্য ভি কে পাল, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব ও অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের সদস্যরা। সেখানে এক বিবৃতিতে বলা হয়েছে, ” নতুন প্রজাতির করোনাভাইরাসের রোধে পারস্পরিক দূরত্ববিধি, হাত পরিষ্কার রাখা বা মাস্ক পরার মতো নিয়ম মানলে এবং প্রতিষেধকের মাধ্যমে আটকানো যাবে।”

আরও পড়ুন-দিল্লিতে বসেও ভোটে জেতাতে পারেন, তাই তিনিই পাহাড়ের শেষ কথা, দাবি বিমল গুরুংয়ের

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...