Sunday, June 28, 2026

ধেয়ে আসছে আমফানের চেয়েও শক্তিশালী সাইক্লোন! উত্তাল বঙ্গোপসাগর

Date:

Share post:

বৈশাখী দাবদাহে বিধ্বস্ত বাংলা। সাময়িক নিম্নচাপ স্বস্তিদায়ক হলেও ফের তাপপ্রবাহ (Heatwave) রাজ্যের বিভিন্ন জেলায়। কবে আবার বঙ্গে বৃষ্টি, এই প্রশ্ন নিয়ে যখন হাওয়া অফিসের (Weather Department) আপডেটের দিকে তাকিয়ে রয়েছে দক্ষিণবঙ্গবাসী তখন ভয়ংকর বিপদের সংকেত মিলল বঙ্গোপসাগরে (Bay of Bengal)। ধেয়ে আসছে আমফানের চেয়েও শক্তিশালী সাইক্লোন (Cyclone Remal)! মে মাসের শেষের দিকেই আছড়ে পড়তে পারে এই বড় ঘূর্ণিঝড়। আগামী ২০ তারিখ থেকে যার গতিপথ স্পষ্ট হতে শুরু করবে।

কয়েক বছর আগে পর্যন্ত মে জুন মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় থাকতে হতো দক্ষিণবঙ্গকে। বিধ্বংসী রূপ নিয়ে কখনও ইয়াস কখনও আমফান তছনছ করেছে মেদিনীপুর থেকে কলকাতা সর্বত্র। এবার সেরকমই এক ঘূর্ণিঝড় জন্ম নিয়েছে। সাইক্লোন রিমাল (Cyclone Remal) ২৪ মে সমুদ্রপৃষ্ঠ থেকে শক্তি সঞ্চয় করে অতি ভারী সাইক্লোনের আকার নিয়ে পশ্চিমবঙ্গের উপকূলে অথবা বাংলাদেশের ভূ-ভাগে আছে পড়তে চলেছে। তবে আগামী সপ্তাহের আগে এই রিমালের সম্পর্কে বিশেষ কোন তথ্য মিলবে না। আশঙ্কা করা হচ্ছে ঘণ্টায় প্রায় ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে। আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে চলতি মে মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে মাসের দ্বিতীয়ার্ধে যা নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...