Wednesday, June 24, 2026

শনিবার থেকে রাজ্য জুড়ে চরম তাপপ্রবাহের সতর্কতা !

Date:

Share post:

থমকে গেছে বর্ষা, তীব্র গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। হাঁসফাঁস অবস্থা বেড়েই চলেছে। সকাল থেকেই আর্দ্রতা জনিত অস্বস্তি জীবন যেন দুর্বিষহ করে তুলছে। এর মাঝেই হাওয়া অফিসের সতর্কবার্তা- শনিবার থেকেই রাজ্য জুড়ে চরম তাপপ্রবাহ! এখনই এই অবস্থা থেকে নিস্তার নেই।

রেমাল পরবর্তী আবহাওয়ার পরিস্থিতি দেখে প্রাথমিক ভাবে বর্ষা এগিয়ে আসার সম্ভাবনায় আপাতত কোনও অগ্রগতি নেই। বরং মাঝপথে আটকে গেছে বৃষ্টির সফর। যদিও উত্তরে দুর্যোগ অব্যাহত। আলিপুর আবহাওয়া দফতর বলছে দক্ষিণ এবং উত্তর দুই বঙ্গের জন্যই সতর্কতা তবে সেটা সম্পূর্ণ বিপরীত কারণে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টিপাতের জেরে জনজীবন বিপর্যস্ত হতে চলেছে আর দক্ষিণের জন্য ঘর্মাক্ত সকাল এবং অস্বস্তির রাত বরাদ্দ। আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশের সম্ভাবনা কম। অর্থাৎ চিরাচরিত ‘প্রথা’ মেনে এইবছর ৮ জুন থেকে অফিসিয়ালি বর্ষা আসছে না। উল্টে শনিবার থেকেই চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রার পারদ। বেশ কিছু জায়গায় তা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমের জেলায় গরম ও অস্বস্তি আরও চরমে উঠবে। দু’দিনে আরও ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। উইকএন্ডে অস্বস্তি আরও বাড়বে দক্ষিণবঙ্গে।

 

Related articles

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...