Wednesday, June 24, 2026

মুখ্যমন্ত্রীর শুভেচ্ছায় আপ্লুত সুনীল, আর কী বললেন ভারতের প্রাক্তন অধিনায়ক ?

Date:

Share post:

সদ্য প্রাক্তন হয়েছেন। গতকালই যুবভারতী ক্রীড়াঙ্গনে দেশের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলেছেন। যার কথা বলা হচ্ছে তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন সুনীল ছেত্রী। আর এরপরই সুনীলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা পেয়ে আপ্লুত সুনীল।

ম্যাচ শেষে হোটেলে ফিরে সুনীল বলেন। “ উনি খুব ভাল। গোটা কেরিয়ারের জন্য আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। দেখা যাক ভবিষ্যতে কী হয়।”

এদিকে ম্যাচ শেষে দেখা যায় সুনীলকে কেঁদে মাঠ ছাড়তে। সে প্রসঙ্গে সুনীল বলেন, “ কাঁদতে চাইছিলাম না। তবুও কান্না পেয়ে গেল। ম্যাচের সময় কিছু মনে হয়নি। কিন্তু ম্যাচের পর আচমকাই কান্না চলে আসে। জীবনে হয়তো আরও অনেক কিছু পাব বা পাব না। কিন্তু জাতীয় দলের হয়ে আর খেলতে নামব না, এটা ভেবে আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।“

আরও পড়ুন- পাকিস্তানকে হারিয়ে ভারতের বিরুদ্ধে হুঙ্কার আমেরিকার অধিনায়কের

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...