Wednesday, June 24, 2026

আজ বিধানসভায় স্পিকারের সঙ্গে দেখা করলেন সায়ন্তিকা

Date:

Share post:

নির্বাচনী ফলাফল ঘোষণার পর বরানগর উপনির্বাচনের জয়ী প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)শুক্রবার বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee)সঙ্গে দেখা করলেন। এদিন শপথ গ্রহণ সংক্রান্ত নানা বিষয় নিয়ে অধ্যক্ষের সঙ্গে আলোচনা করেন তিনি। অভিনেত্রী সঙ্গে ছিলেন পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। তিনি বলেন “স্পিকার স্যার আমাকে বহুবার বিধানসভায় আসতে বলেছিলেন, কিন্তু আমি আসিনি। কারণ, বাঁকুড়ায় হারার পর ঠিক করেছিলাম, যেদিন অধিকার অর্জন করব, সেদিন বিধানসভায় ঢুকব।”

এবারের লড়াই সহজ ছিল না। একদিকে যেমন সজল ঘোষ তেমন অন্যদিকে তন্ময় ভট্টাচার্য। গণনার দিন কখনও এগিয়েছেন কখনও পিছিয়েছেন কিন্তু শেষ হাসি ধরা পড়েছে তৃণমূল প্রার্থীর মুখে। বিজেপি প্রার্থীকে ৮ হাজার ১৬৮ ভোটে পরাজিত করে সদর্পে বিধানসভা যাচ্ছেন সায়ন্তিকা। অন্যদিকে একইদিনে অধ্যক্ষের সঙ্গে দেখা করেন লোকসভা ভোটে বাঁকুড়া থেকে জয়ী তৃণমূল প্রর্থী অরুপ চক্রবর্তীও। তালডাংরার বিধায়ক ছিলেন অরূপ চক্রবর্তী। অধ্যক্ষের সঙ্গে দেখা করার পর তিনি জানান, শীঘ্রই বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন।

 

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...