Wednesday, June 24, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ঘোরোয়া ক্রিকেটের সূচী প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। মরশুম শুরু হতে চলেছে ৫ সেপ্টেম্বরে দলীপ ট্রফি দিয়ে। তারপর হবে ইরানি ট্রফি। অক্টোবরে শুরু হবে রঞ্জিট্রফি। তবে দুটি ভাগে হবে রঞ্জি। রঞ্জির গ্রুপ পর্বের পাঁচটি ম্যাচের বিরতি থাকবে। তখন আয়োজিত হবে সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং বিজয়হাজারে ট্রফি। এই দুটিই সাদা বলের টুর্নামেন্ট।

২) সদ্য প্রাক্তন হয়েছেন। গতকালই যুবভারতী ক্রীড়াঙ্গনে দেশের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলেছেন।  যার কথা বলা হচ্ছে তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন সুনীল ছেত্রী। আর এরপরই সুনীলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা পেয়ে আপ্লুত সুনীল।

৩) টি-২০ বিশ্বাকপে ঘটেছে অঘটন। পাকিস্তানকে হারিয়ে দেয় আমেরিকা। আর পাকিস্তানকে হারিয়ে ভারতের বিরুদ্ধে হুঙ্কার আমেরিকার অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলদের। জানালেন ভারতের ম্যাচ ছাড়া এখন কিছুই ভাবছে না তারা।

৪) আগামী রবিবার টি-২০ বিশ্বকাপের মহা ভোল্টেজ ম্যাচ। ৯ জুন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি ভারত-পাকিস্তান। এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। লক্ষ্য লক্ষ্য টাকায় বিক্রি হয়েছে বিশ্বকাপের টিকিট। তবে এই ম্যাচ ঘিরে চিন্তার ভাজ ক্রিকেটপ্রেমীদের মধ্যে। কারণ এই ম্যাচ নাকি ভেস্তে যেতে পারে বৃষ্টির কারণে। এমনটাই জানাল স্থানীয় আবহাওয়া দপ্তর।

৫) শুরু হয়ে গিয়েছে টি-২০ বিশ্বকাপ। জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করেছে ভারতীয় দল। ৯ জুন বিশ্বকাপের মহা ম্যাচ। এই ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। এই ম্যাচে নামার আগে নিজের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন হার্দিক পান্ডিয়া। আয়ারল্যান্ডের বিরুদ্ধে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেন হার্দিক । কোন রহস্যে সাফল্য ? পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ফাঁস করলেন হার্দিক।

আরও পড়ুন- ঘরোয়া ক্রিকেটের সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...