Wednesday, June 24, 2026

ঘরোয়া ক্রিকেটের সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড

Date:

Share post:

ঘোরোয়া ক্রিকেটের সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। মরশুম শুরু হতে চলেছে ৫ সেপ্টেম্বরে দলীপ ট্রফি দিয়ে। তারপর হবে ইরানি ট্রফি। অক্টোবরে শুরু হবে রঞ্জিট্রফি। তবে দুটি ভাগে হবে রঞ্জি। রঞ্জির গ্রুপ পর্বের পাঁচটি ম্যাচের বিরতি থাকবে। তখন আয়োজিত হবে সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং বিজয়হাজারে ট্রফি। এই দুটিই সাদা বলের টুর্নামেন্ট।

দলীপ ট্রফিতে নির্বাচক কমিটি চারটি দল তৈরি করবে, যারা একে অপরের বিরুদ্ধে খেলবে। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে হবে প্রতিযোগিতা। দলীর ট্রফির পর রয়েছে ইরানি কাপ। তারপরে শুরু হবে রঞ্জি ট্রফি। প্রথম পর্বে লিগের পাঁচটি ম্যাচ খেলা হবে। এরপর শুরু হবে সাদা বলের ক্রিকেট। প্রথমে টি-২০ ফর্ম্যাটে সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং পরে ৫০ ওভারে বিজয়হাজারে ট্রফির আয়োজন করা হবে। এরপর ফের রঞ্জি ট্রফি শুরু হবে। লিগ পর্বের বাকি দু’টি ম্যাচ হবে। তারপরে নকআউট পর্বের খেলা শুরু হবে।

এই নিয়ে বোর্ড সচিব জয় শাহ এক বিবৃতিতে জানিয়েছেন , “ক্রিকেটারদের সুস্থ রাখতেই ম্যাচের মাঝে ব্যবধান বাড়ানো হয়েছে। ফলে রিকভারি এবং নিজের সেরা ফর্মে থাকার অবকাশ পাওয়া যাবে।”

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর শুভেচ্ছায় আপ্লুত সুনীল, আর কী বললেন ভারতের প্রাক্তন অধিনায়ক ?

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...