Saturday, June 20, 2026

ভিডিও ফাঁস হতেই সন্দেশখালিতে অসমের বিজেপি নেতাদের গোপন বৈঠকে নয়া চক্রান্তের ছক!

Date:

Share post:

সন্দেশখালি নিয়ে ফের চাঞ্চল্যকর তথ্য! সন্দেশখালির কানমারিতে একটি প্রাথমিক স্কুলে গোপন বৈঠক করেছে বিজেপি। যেখানে হাজির ছিলেন রাজ্য বিজেপির বাছাই করা কিছু নেতা। সঙ্গে ছিলেন অসমের কমপক্ষে দু’জন বিজেপি নেতা। কিন্তু অসমের নেতাদের নিয়ে কেন সন্দেশখালিতে গোপন বৈঠক বিজেপির? এই। প্রশ্ন-ই এখন ঘুরপাক খাচ্ছে! তাহলে কি নতুন করে গোলমাল পাকানোর চেষ্টা?

বিষয়টি জানাজানি হতেই স্থানীয় মানুষ খবর দেয় নির্বাচন কমিশন এবং পুলিশকে। কমিশন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানতে পারে, স্কুল কর্তৃপক্ষের কোনও অনুমতি ছাড়াই সেখানে ওই গোপন বৈঠক বসিয়েছিল বিজেপি। কমিশনের আপত্তিতে ভেস্তে যায় তাদের ওই আয়োজন। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করা হয়েছে। উপস্থিত বিজেপি নেতাদের ভিডিও তোলার পরই ঘটনাস্থল ছাড়ার অনুমতি দেওয়া হয়।

তৃণমূলের দাবি, ধষর্ণের ভুয়ো অভিযোগ ফাঁস হওয়ায় চরম বেকায়দায় পড়েছে বিজেপি। নিজেদের মুখ বাঁচাতে এখন নতুন ফন্দি আঁটছে গেরুয়া শিবির! নতুন করে গোলমাল ও অশান্তি ছড়াতে ফের ব্লু প্রিন্ট তৈরি করছে। ‘আন্দোলন’এর নামে এলাকায় নতুন করে হিংসায় উস্কানি দিতেই ওই গোপন বৈঠকে জড়ো হয়েছিল বাংলা-অসমের বাছাই করা নেতারা।

 

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...