Sunday, June 28, 2026

আসানসোল আদালতে আত্মসমর্পণ অনুপ মাজির 

Date:

Share post:

জামিনের আর্জি নিয়ে মঙ্গলবার সকালে আসানসোল আদালতে আত্মসমর্পণ করলেন লালা ওরফে অনুপ মাজির (Anup Maji)। কয়লা কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত লালার বিরুদ্ধে সিবিআই-এর (CBI) তরফে অভিযোগ করা হলেও সুপ্রিম কোর্টের (Supreme Court) রক্ষাকবচ পান তিনি। সেই শীর্ষ আদালতের নির্দেশ মেনেই আত্মসমর্পণ বলে মনে করা হচ্ছে।

আগামী ২১ মে কয়লা মামলায় শেষ চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। তার পরই ট্রায়াল শুরু হওয়ার কথা । আদালত সূত্রে খবর জামিনের আবেদন নিয়েই অনুপ আদালতের দ্বারস্থ হয়েছেন। ২০২০ সাল থেকে কয়লা মামলার তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি। ইতিমধ্যেই বাড়ি, অফিসে তল্লাশি চালিয়ে অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

 

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...